এই মুহূর্তে জি বাংলার অন্যতম চর্চিত শো জোয়ার ভাঁটা। সদ্য সামনে এসেছে এই মেগার ধামেকাদার প্রোমো। সেখানে দেখা যাচ্ছে দিদিকে অন্য়ায়ের পথ থেকে সরিয়ে আনতে বদ্ধ পরিকর উজি। মহারাণীকে ন্য়ায়ের পথে ফেরাতে নিজের জীবন দিতেও রাজি উজ্জ্বলা (আরাত্রিকা)।

দিদিকে আর কোনো অন্যায়ের সঙ্গে জড়াতে দেবে না— এই দৃঢ় প্রতিজ্ঞা করে জিৎ বাসুর সামনে দাঁড়ায় উজি। ওদিকে সায়ন্তন ও দূর্জয়ের চক্রান্তে নিশার রাখা বোমাতেই মৃৃত্যু হবে উজির। অন্তত প্রোমো সেই কথাই বলছে। যা দেখে মাথায় হাত আরাত্রিকা ভক্তদের। এর মাঝেই মঙ্গলবার রাতে আরাত্রিকার এক ফেসবুক পোস্ট ঘিরে রে রে পড়ে গিয়েছে। উজির লুকে একটি ছবি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লেখেন- ‘শোনো, আমি আবার জন্ম নেব। এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর’।
এরপর থেকেই নেটপাড়ায় চর্চা, তবে কি উজির চরিত্রে মুখ বদল হচ্ছে? আরাত্রিকার জায়গা নিচ্ছেন অন্য কেউ? ফ্যানেরা তো আষাঢ়ে গল্প বুনে এমনটাও আশঙ্কা প্রকাশ করেছেন, আরাত্রিকা হয়ত বিগ বস বাংলায় যোগ দিতে যাচ্ছেন তাই সরে দাঁড়াচ্ছেন জোয়ার ভাঁটা থেকে।
এই সব প্রশ্নের জবাব পেতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল আরাত্রিকার সঙ্গে। শটের ফাঁকেই নায়িকা বললেন, ‘প্রোমো দেখে অনেকের মনেই অনেক প্রশ্ন। এইটুকুই বলব সামনে অনেক চমক আসছে’। আরাত্রিকা কি সত্য়ি জোয়ার ভাঁটা ছেড়ে দিচ্ছেন? হাসিমুখে নায়িকার জবাব, ‘উজির কী হবে সেটা বলতে পারছি না, কিছু তো একটা ধামাকা হবেই, তবে আরাত্রিকা জোয়ার ভাঁটাতেই কোথাউ যাচ্ছে না’। আরাত্রিকা আশ্বস্ত করেছেন, বৃহস্পতিবারের এপিসোডেই দর্শকদের কাছে ঝাপসা ছবিটা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে।
ওদিকে তাঁর বিগ বস বাংলায় যাওয়ার রটনা প্রসঙ্গে আরাত্রিকা বলেন, ‘আমি জানি না কোথা থেকে এইসব রটছে, বা কারা এই গুজবগুলো ছড়াচ্ছে’। আরাত্রিকার কথায় স্পষ্ট, হয় গল্পে উজি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে নয়ত নতুন কোনও ভূমিকায় দেখা যাবে আরাত্রিকাকে। তবে এখনই জেনারেশন লিপ আসছে না জোয়ার ভাঁটায়, ইঙ্গিত তেমনই। এবং আরাত্রিকা মাইতি এই সিরিয়ালের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই থাকছেন।
{{/usCountry}}ওদিকে তাঁর বিগ বস বাংলায় যাওয়ার রটনা প্রসঙ্গে আরাত্রিকা বলেন, ‘আমি জানি না কোথা থেকে এইসব রটছে, বা কারা এই গুজবগুলো ছড়াচ্ছে’। আরাত্রিকার কথায় স্পষ্ট, হয় গল্পে উজি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে নয়ত নতুন কোনও ভূমিকায় দেখা যাবে আরাত্রিকাকে। তবে এখনই জেনারেশন লিপ আসছে না জোয়ার ভাঁটায়, ইঙ্গিত তেমনই। এবং আরাত্রিকা মাইতি এই সিরিয়ালের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই থাকছেন।
{{/usCountry}}দুই বোনের গল্প নিয়ে শুরু হওয়া জোয়ার ভাঁটা শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। আরাত্রিকা আর শ্রুতির প্রাণঢালা অভিনয় এই সিরিয়ালের প্রাণভ্রমরা। তবে বোনকে হত্যার দায়ে অভিযুক্ত নিশা কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এখন সেই দিকেই নজর দর্শকদের।