গ্ল্যামার জগতের আড়ম্বর আর আলোর রোশনাইয়ের পেছনে লুকিয়ে থাকে এক অন্য অন্ধকার বাস্তব। সম্প্রতি ‘তারে ধরি ধরি’ (Tare Dhori Dhori) ধারাবাহিক থেকে হঠাৎই সরে দাঁড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী অহনা দত্ত। সেই সময় হিন্দুস্তান টাইমস বাংলাকে পর্দার ‘কুন্তলিনী’ জানিয়েছিলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণেই মেগা থেকে সরলাম। বিস্তারিত কিছু বলতে চাই না, সময় এলে সবটা জানাব।’

তবে এবার সেই জল্পনার মাঝেই ইন্ডাস্ট্রিতে শিল্পীদের ওপর কাজের অতিরিক্ত চাপ, রাতভর পেষণ এবং কাজ হারানোর ভয়ের সুযোগ নিয়ে শোষণ—এসবের বিরুদ্ধে একেবারে চাঁচাছোলা ভাষায় সরব হলেন অহনা।
‘চাষ করতে আসিনি...’: বিস্ফোরক অহনা
সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিপাড়ার বিষাক্ত কাজের পরিবেশ এবং শিল্পীদের আত্মসম্মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। সাধারণ কায়িক শ্রম বা চাকরির সঙ্গে অভিনয়ের মতো সৃজনশীল পেশার মূলগত তফাৎ বোঝাতে গিয়ে অহনা অত্যন্ত সোজাসাপ্টা ভাষায় কটাক্ষ করে বলেন, ‘আমি তো এখানে চাষ করতে আসিনি যে তুমি আমাকে সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি নিয়ে রেখেছ... আমি চাষ করলাম, নিজের মতো বাড়িতে গিয়ে চলে গেলাম।’
কাজের ভীতি বনাম শিল্পীর আত্মসম্মান
কাজ হারানোর ভয়ে বহু শিল্পীই ইন্ডাস্ট্রির যাবতীয় অন্যায় আর শোষণ মুখ বুজে সহ্য করে যান। তবে এই মানসিকতাকে সরাসরি ‘দাসত্ব’-র সঙ্গে তুলনা করে অহনার স্পষ্ট বার্তা, ‘আমি স্লেভারিতে বিশ্বাস করি না, আমি আর্টিস্টিতে বিশ্বাস করি।’
অভিনয়ের কঠিন বাস্তব ও কড়া অবস্থান
{{/usCountry}}অভিনয়ের কঠিন বাস্তব ও কড়া অবস্থান
{{/usCountry}}পর্দায় একটি সহজ দৃশ্য ফুটিয়ে তোলার নেপথ্যে যে কতটা কঠিন ও সূক্ষ্ম মানসিক পরিশ্রম থাকে, তা ব্যাখ্যা করতে গিয়ে অহনা যোগ করেন—ক্যামেরা পজিশন নেওয়া, স্ক্রিপ্টের বিশাল ডায়লগ মুখস্থ রাখা, সঠিক সময়ে এক্সিকিউট করা এবং পরিচালকের নির্দেশ মেনে চলা—এই সবটা একমুহূর্তে একসাথে ব্যালেন্স করে তবেই একটা পারফেক্ট শট তৈরি হয়।
প্রতিশ্রুতির নামে শিল্পীদের ওপর অন্যায় বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা একেবারেই মেনে নেওয়া যায় না জানিয়ে অহনা সাফ জানান, এই কঠিন কাজের সঠিক মূল্যায়ন ও সম্মান না মিললে শিল্পীদের কড়া অবস্থান নেওয়াটাই স্বাভাবিক। ‘তারে ধরি ধরি’ ছাড়ার পরই অহনার এই বিস্ফোরক বক্তব্য বিনোদন জগতে নতুন বিতর্কের ঝড় তুলেছে। দুয়ে দুয়ে চার করছেন অনেকেই। প্রসঙ্গত, ডান্স রিয়ালিটি শো-এর মাধ্যমে চর্চায় উঠে আসা অহনা অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার ব্লকবাস্টার মেগা অনুরাগের ছোঁয়ার খলনায়িকা মিশকা হিসাবে। জি বাংলার তারে ধরি ধরি মনে করি অহনার দ্বিতীয় কাজ।