...
...
Next Story

Varun-Ranbir: ‘রণবীরকে বাবা হিসেবে দেখে আমার লজ্জা হয়!' অকপট বরুণ, আড়াই বছরের মেয়ের সঙ্গে কেন ঝগড়া বাঁধে তাঁর?

‘কফি উইথ করণ’-এ আড়াই বছরের মেয়ে লারাকে নিয়ে মজাদার অভিজ্ঞতার কথা জানান বরুণ ধাওয়ান। অভিনেতা বলেন, আড়াই বছরের মেয়ের সঙ্গে ঝাগড়া হয় তাঁর। কী নিয়ে সেই ঝগড়া?

Published on: Oct 29, 2026, 13:01:00 IST
Advertisement

করণ জোহরের বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ ৯’ (Koffee With Karan 9)-এর নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জীবনের নানান নতুন অধ্যায় নিয়ে আড্ডা জমালেন বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও জাহ্নবী কাপুর। স্ত্রী নাতাশা দালালের কোল আলো করে আসা ফুটফুটে কন্যাসন্তান লারাকে ঘিরে বরুণের পিতৃত্বের সফর, নতুন অভিজ্ঞতা এবং আলিয়া-রণবীরের সন্তান লালন-পালনের বিষয় উঠে আসে তাঁদের খোলামেলা আলোচনায়।

‘রণবীরকে বাবা হিসেবে দেখে আমার লজ্জা হয়!' অকপট বরুণ, আড়াই বছরের মেয়ের সঙ্গে কেন ঝগড়া বাঁধে তাঁর?
‘রণবীরকে বাবা হিসেবে দেখে আমার লজ্জা হয়!' অকপট বরুণ, আড়াই বছরের মেয়ের সঙ্গে কেন ঝগড়া বাঁধে তাঁর?

‘রণবীর যেভাবে বাবা হিসেবে দায়িত্ব পালন করে, লজ্জা হয় আমার!’

শো-তে করণ জোহর মনে করিয়ে দেন যে, ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে আত্মপ্রকাশ করা তাঁর ৩ তারকা— আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্রা ও বরুণ ধাওয়ান সকলেই এখন বাস্তব জীবনে অভিভাবক হয়ে উঠেছেন।

বরুণ জানান, আলিয়া-রণবীরের মেয়ে রাহার প্রতি রণবীরের যত্ন দেখে তিনি অভিভূত। বরুণ বলেন, ‘রণবীরকে একজন বাবা হিসেবে দেখলে আমার নিজের ওপরই লজ্জা লাগে! ও সত্যিই অসাধারণ বাবা। আমিও ভালো বাবা হওয়ার চেষ্টা করি, কিন্তু আমার ছোট মেয়ে লারার সঙ্গে আমার বেশ ঝগড়াঝাটি লেগে যায়!’

বরুণের মুখে আড়াই বছরের মেয়ের সঙ্গে ঝগড়ার কথা শুনে করণ বেশ অবাক হয়ে যান। বরুণ হেসে খোলসা করেন যে, তাঁদের মূল ঝগড়াটা হয় মিউজিক নিয়ে! লারা কেবল মাইকেল জ্যাকসনের একটা নির্দিষ্ট গানে আটকে থাকে, আর বরুণ চান মেয়ে যেন পপ সম্রাটের বাকি গানগুলোও শোনে!

২০২২ সালের নভেম্বরে জন্ম নেওয়া রণবীর-আলিয়ার কন্যা রাহাকে প্রায়শই তারকা দম্পতির সাথে দেখা যায়। বাবা হিসাবে শুধু বরুণ নয়, সম্প্রতি আলিয়ার সৎ দাদা রাহুল ভাটও রণবীরের প্রশংসা করেছেন। তাঁর কথাতেও, বাবা হিসাবে রণবীর একশোয় একশো।

নিতেশ তিওয়ারি পরিচালিত ৪,০০০ কোটি টাকার মেগা বাজেটের ফ্র্যাঞ্চাইজি ‘রামায়ণ’-এ প্রভু রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এতে তাঁর সাথে সীতা হিসেবে সাই পল্লবী, রাবণ হিসেবে যশ, হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে থাকছেন। ছবিটি ৫ নভেম্বর ২০২৬-এ মুক্তি পাবে।

পিতৃত্বের নতুন দায়িত্ব উপভোগ করার সাথে সাথে বলিপাড়ার এই বন্ধুত্বের সমীকরণ নজর কেড়েছে দর্শকের।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks