বাংলায় গেরুয়া ঝড়। অবিশ্বাস্য বললেও কম হয় না! ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পদ্মশিবির। ২০০-র উপরে আসন পেয়েছে বিজেপি, সেখানে তৃণমূলের দখলে ৮২টি আসন।

বিজেপি জেতার একটি নিউজ আর্টিকেল শেয়ার করে বিস্ফোরক পোস্ট করতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার মেয়েকে। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ে স্নেহা গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল।
স্টোরিতে প্রধানমন্ত্রী মোদীর ছবি-সহ একটি ক্যাপশন, যেখানে লেখা, ‘বাংলার ক্ষমতা দখল করল বিজেপি ১৯২-এর বেশি সিটের মাধ্যমে, তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকে সরিয়ে।’ আর এটি শেয়ার করে স্নেহা লিখলেন, ‘আমি তাদের সকলকে ঘেন্না করি, যারা এটা ঘটিয়েছে।’ স্পষ্টই বিজেপির বিরোধিতা স্নেহার গলায়।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) এবং মোম গঙ্গোপাধ্যায়ের মেয়ে স্নেহা। বহুদিন ধরেই তিনি দেশের বাইরে। প্রথমে উচ্চশিক্ষা, পরবর্তীতে চাকরি। চলতি বছরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাইঝি তাঁর দীর্ঘদিনের প্রেমিক নিখিল ক্ষীরসাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের চার বছরের সম্পর্কের পর এই বিয়ে হয় এবং হামেশাই সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবনের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে নেন। খ্রিস্টান মতে বিয়ে হয়েছিল স্নেহা আর নিখিলের। স্নেহাশিসের জামাই পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমেরিকার বাসিন্দা।
তৃণমূলের একাধিক মন্ত্রী, তারকা ২০২৬ সালের বিধানসভা ভোটে হেরে গিয়েছেন। শুধু তাই নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার জমি টলমল। পরিবর্তনের পথে হেঁটেছে বাংলার মানুষ একযোগে। ঠিক যেভাবে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট বিপুল ভোটে জয়লাভ করেছিল ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে হারিয়ে। সেই বছর ২৯৪টি আসনের মধ্যে বামফ্রন্ট মাত্র ৬২টি আসন পায়। আর এবার ২৯৪টি আসনে তৃণমূল পেয়েছে ৮২টি।
{{/usCountry}}তৃণমূলের একাধিক মন্ত্রী, তারকা ২০২৬ সালের বিধানসভা ভোটে হেরে গিয়েছেন। শুধু তাই নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার জমি টলমল। পরিবর্তনের পথে হেঁটেছে বাংলার মানুষ একযোগে। ঠিক যেভাবে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট বিপুল ভোটে জয়লাভ করেছিল ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে হারিয়ে। সেই বছর ২৯৪টি আসনের মধ্যে বামফ্রন্ট মাত্র ৬২টি আসন পায়। আর এবার ২৯৪টি আসনে তৃণমূল পেয়েছে ৮২টি।
{{/usCountry}}