ইন্ডাস্ট্রির বিতর্ক যেন থামতেই চাইছে না! এবার কোনও ছবির প্রচার বা বক্স অফিস লড়াই নয়, সরাসরি টলিউডের এক নামজাদা অ্যাওয়ার্ড প্রদানকারী সংস্থা এবং তাদের নির্বাচন কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা মিত্র। 'মায়ানগর' ( Once Upon a Time in Calcutta) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করা সত্ত্বেও তাঁকে দেওয়া হয়েছে 'সেরা পার্শ্ব অভিনেত্রী' (Best Supporting Actress)-র মনোনয়ন! আর তাতেই চরম ক্ষুব্ধ হয়ে সম্মান রক্ষা করতে সোজা ওই পুরস্কার অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

‘আমি এই ছবিতে কোন অভিনেত্রীকে সাপোর্ট করলাম?’
আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছবি 'মায়ানগর'-এর মূল চালিকাশক্তি হলেন 'এলা'— যে চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শ্রীলেখা। জাতীয় পুরস্কারে 'সেরা অভিনেত্রী' বিভাগে মনোনীত হওয়া এই শিল্পীকে যখন আঞ্চলিক অ্যাওয়ার্ডে 'পার্শ্ব অভিনেত্রী' করা হলো, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন ঠোঁটকাটা শ্রীলেখা।
সোশ্যাল মিডিয়ায় মনের যাবতীয় ক্ষোভ উগরে দিয়ে আয়োজক সংস্থাকে বিঁধে অভিনেত্রী লেখেন, ‘এই ছবির প্রোটাগনিস্ট আমি। এলাকে নিয়ে গল্প শুরু হয়। তাহলে একটা সাধারণ প্রশ্ন করি— আমি এই ছবিতে কোন অভিনেত্রীকে সাপোর্ট করলাম? সাধারণভাবে Supporting Actress বলা হয় সেই অভিনেত্রীকে, যাঁর চরিত্রটি মুখ্য অভিনেত্রীর পরবর্তী প্রাধান্য পায়। কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্নটা এটুকুই।’
‘অসম্ভব অহংকারী একজন অভিনেত্রী আমি, অনুষ্ঠানে যাব না!’
পদ্ধতিগত ত্রুটি নিয়ে পত্রিকার সম্পাদককে জানালে উত্তর আসে— ‘কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।’ এতে কমিটির যোগ্যতা ও ক্রেডেনশিয়াল নিয়েই প্রশ্ন তুলেছেন তারকা। তিনি সাফ জানান, জীবনে কখনো পুরস্কারের জন্য লবিং করেননি বা কাউকে ফোন করেননি। আত্মসম্মানের জায়গায় সমঝোতা করতে তিনি একেবারেই নারাজ।
আসন্ন ৪ অক্টোবরের মূল অনুষ্ঠানে যাবেন না জানিয়ে তিনি আরও লেখেন, ‘অসম্ভব অহংকারী একজন মানুষ আমি। তার থেকেও বেশি অহংকারী একজন অভিনেত্রী। আর তাকেই আপনারা ভুল বিভাগে মনোনীত করলেন। না করতেন... সেটা আমার জন্য সম্মানের হতো। আর তারপর আপনারা আশা করছেন, আমি ৪ অক্টোবর আপনাদের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হব? না। আত্মসম্মান নিয়ে বাঁচি দাদা, ভাই, বোনেরা।’
{{/usCountry}}আসন্ন ৪ অক্টোবরের মূল অনুষ্ঠানে যাবেন না জানিয়ে তিনি আরও লেখেন, ‘অসম্ভব অহংকারী একজন মানুষ আমি। তার থেকেও বেশি অহংকারী একজন অভিনেত্রী। আর তাকেই আপনারা ভুল বিভাগে মনোনীত করলেন। না করতেন... সেটা আমার জন্য সম্মানের হতো। আর তারপর আপনারা আশা করছেন, আমি ৪ অক্টোবর আপনাদের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হব? না। আত্মসম্মান নিয়ে বাঁচি দাদা, ভাই, বোনেরা।’
{{/usCountry}}ইমেল করেও মেলেনি জবাব:
অভিনেত্রী জানান, দু’দিন আগেই আয়োজক সংস্থাকে নিজের অভিযোগ জানিয়ে ইমেল পাঠালেও এখনও কোনো উত্তর পাননি শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি এবং ক্ষমতাশালীদের তোষামোদের দিকে আঙুল তুলে তোপ দেগেছেন তিনি। তাঁর কথায়, ‘যাঁদেরকে দেওয়া প্রয়োজন তাঁদের দিন, আমাকে রেহাই দিন’'— সাফ জানিয়ে নিজেকে এই তামাশা থেকে গুটিয়ে নিলেন অভিনেত্রী। টলিপাড়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে তাঁর এই চাবুক পোস্ট এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু!