...
...
Next Story

‘বিয়ের আগে আমার মেয়েদের সাথে সম্পর্ক ছিল..’, বাইসেক্সুয়াল হওয়ার কথা মেনে নিয়ে কান্না জুড়লেন গৌরবের বউ

আকাঙ্ক্ষা চামোলা কিছুদিন আগে জানিয়েছিলেন যে তিনি এবং অভিনেতা গৌরব খান্না ডিভোর্সের পথে হাঁটছেন। তিনি আরও বলেছিলেন গৌরব সন্তান চায়, কিন্তু তিনি মা হতে চান না।

Published on: Jul 5, 2026, 09:00:18 IST
Advertisement

নেটফ্লিক্সের ‘লক আপ সিজন ২’ (Lock Upp Season 2) শুরু হতেই নিত্যনতুন ড্রামা আর বিস্ফোরক সব রহস্যের পর্দাফাঁস হতে শুরু করেছে। গত সপ্তাহে এই শো-এর প্রিমিয়ারে প্রতিযোগী হিসেবে এসে ‘অনুপমা’ খ্যাত অভিনেতা তথা বিগ বস বিজয়ী গৌরব খন্নার (Gaurav Khanna) সাথে নিজের ডিভোর্সের খবর দিয়ে শোরগোল ফেলেছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা (Akanksha Chamola)। আর এই সপ্তাহে শো-এর ভেতরে আকাঙ্ক্ষার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস করে দেয় সহ-প্রতিযোগী, যা নিয়ে সেটে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

‘বিয়ের আগে মেয়েদের সাথে সম্পর্ক ছিল..’, বাইসেক্সুয়াল হওয়ার কথা মানলেন গৌরব-পত্নী
‘বিয়ের আগে মেয়েদের সাথে সম্পর্ক ছিল..’, বাইসেক্সুয়াল হওয়ার কথা মানলেন গৌরব-পত্নী

অনুমতি ছাড়াই আকাঙ্ক্ষার উভকামী (Bisexual) হওয়ার অতীতকে ক্যামেরার সামনে এনে তাঁর একটি ‘লাইফলাইন’ কেড়ে নেওয়া হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়েন আকাঙ্ক্ষা। পরে শো-এর হোস্ট ফারহা খান তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

কীভাবে ফাঁস হলো আকাঙ্ক্ষার এই গোপন অতীত?

শো-এর সাম্প্রতিক পর্বে আকাঙ্ক্ষা জানতে পারেন যে, ব্যাকস্টেজে তাঁর একটি ব্যক্তিগত আলোচনা আড়ি পেতে শুনে ফেলেছিলেন সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা (Shreya Kalra)। শ্রেয়া সেই গোপন তথ্যটি অন্য প্রতিযোগী সুফি মোতিওয়ালার কাছে ফাঁস করে দেন, যার ফলে আকাঙ্ক্ষার ব্যক্তিগত জীবনের এই সত্যটি সবার সামনে চলে আসে এবং নিয়মানুযায়ী শো-তে একটি লাইফলাইন হারাতে হয় আকাঙ্ক্ষাকে। আকাঙক্ষার অনুমতি ছাড়া এই সংবেদনশীল তথ্য বাইরে আসায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

নিজের অবস্থান স্পষ্ট করে কাঁদতেই কাঁদতেই আকাঙ্ক্ষা বলেন, ‘আমি বিয়ের আগে বাইসেক্সুয়াল (উভকামী) ছিলাম। মেয়েদের সাথে আমার সম্পর্ক ছিল। তবে খুব একটা ঘনিষ্ঠ বা শারীরিক সম্পর্ক না থাকলেও, আমি বেশ কয়েকজন মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম।’

নিজের যৌন পরিচিতি নিয়ে কথা বলতে গিয়ে আকাঙ্ক্ষা আরও বলেন, পুরুষতান্ত্রিক এই সমাজে বড় হওয়ার সময় থেকেই তিনি মা ও বোনদের মধ্যে নিজের সুরক্ষাবলয় খুঁজে পেতেন। তাঁর কথায়, ‘আমি মেয়েদের পছন্দ করি, তাঁদের প্রতি একটা আকর্ষণ অনুভব করি। ছোট থেকে আমাদের শেখানো হয় মেয়েরা নাকি একে অপরের বন্ধু হতে পারে না, ঈর্ষা বা প্রতিযোগিতা থাকে। কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা ছিল না। আমার কাছে সব মহিলারাই সুন্দর। সমাজ এটাকে একটা ট্যাগ (বাইসেক্সুয়াল) দিয়েছে, কিন্তু আমার কাছে এটা ছিল এক পবিত্র ভালোবাসা।’

আকাঙ্ক্ষা আক্ষেপ করে বলেন, এই শো-তে আসার প্রথম দিন থেকেই তিনি নিজেকে সবচেয়ে বেশি ‘এক্সপোজড’ বা অরক্ষিত বোধ করছেন এবং ওঁর মনে হচ্ছে ‘লক আপ’-এ আসাটা ওঁর জীবনের একটা মস্ত বড় ‘ভুল’ ছিল। ওঁর এই কান্না দেখে শো-এর সঞ্চালক ফারহা খান তাঁকে জড়িয়ে ধরেন এবং শান্ত করার চেষ্টা করেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe