লোকসঙ্গীতের পরিচিত কণ্ঠ এবং বাংলার জনপ্রিয় গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় (Poushali Banerjee)। রিয়ালিটি শো সারেগামাপা-র মঞ্চ থেকে ওঠে আসা এই শিল্পী নিজের পরিচিতি গড়েছেন নিজের শর্তে। মঞ্চে পৌষালীর গান, পরিবেশনা ও গানের ফাঁকে নাচ নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ট্রোলিং ও আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। তবে এবার আর চুপ না থেকে কটাক্ষকারীদের কড়া ভাষায় শালীনতা ও মানবিকতার পাঠ শেখালেন তিনি। ফেসবুকের এক দীর্ঘ ও তীব্র পোস্টে কেবল নিজের হয়েই নয়, বরং হাজার হাজার নারীর সম্মান রক্ষার্থে সোচ্চার হলেন এই গায়িকা।

‘যৌনকর্মীদের পাড়ায় গিয়ে গান করুন!’ কুরুচিকর কমেন্টের সপাটে জবাব:
সোশ্যাল মিডিয়ায় এক মহিলা নেটনাগরিকের চরম কুরুচিকর মন্তব্যের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন পৌষালী। পৌষালী জানান, অত্যন্ত অশালীন ভাষায় এক মহিলা তাঁকে ‘যৌনকর্মীদের পাড়ায় গিয়ে গান করার’ পরামর্শ দিয়েছেন। এর জবাবে গায়িকা লেখেন, ‘যে নারী এ কথা লিখেছেন, তিনি বোধহয় সারাদিন পারিবারিক হিংসার শিকার হন, আর সোশ্যাল মিডিয়ায় এসে নিজের বিকৃতি তুলে ধরেন।’
কড়া বার্তা দিয়ে পৌষালী যোগ করেন, ‘কোনও যৌনকর্মী বোন যদি কোনওদিন আমার থেকে গান শুনতে চান, তাঁকে বুকে জড়িয়ে ‘কৃষ্ণ প্রেমে পোড়া দেহ’ আমি বারংবার শোনাবোই! তাতে আপনাদের সতীত্বে যদি লিপ্সার আঘাত লাগে, আপনারা আমায় ত্যাগ করতে পারেন।’
ট্রোলারদের একের পর এক খোঁচা ও পৌষালীর সোজাসাপটা উত্তর:
নিজের গায়কী, শারীরিক গঠন এবং নাচ নিয়ে হওয়া ট্রোলিংয়ের একের পর এক পয়েন্ট ধরে কড়া জবাব দিয়েছেন গায়িকা— ‘গান গাই কম, নাচি বেশি’। এর উত্তরে পৌষালী স্পষ্ট জানান, ‘তা বেশ করি! আপনি নাচতে পারেন না, অনুগ্রহ করে উঠোন বাঁকাবেন না!’
‘খাজনার থেকে বাজনা বেশি’: পৌষালী কটাক্ষের জবাবে লেখেন, ‘তা বেশি বৈকি! অনুষঙ্গ এবং গীত নিয়েই তো সঙ্গীত; অবশ্য এত বোঝার জন্য অনেককেই ডিকশনারি খুলতে হবে!’
{{/usCountry}}‘খাজনার থেকে বাজনা বেশি’: পৌষালী কটাক্ষের জবাবে লেখেন, ‘তা বেশি বৈকি! অনুষঙ্গ এবং গীত নিয়েই তো সঙ্গীত; অবশ্য এত বোঝার জন্য অনেককেই ডিকশনারি খুলতে হবে!’
{{/usCountry}}‘বডি শেনিং ও চেহারা নিয়ে মন্তব্য’: রোগা বা মোটা হওয়া নিয়ে যারা কটাক্ষ করেন, তাঁদের উদ্দেশ্যে গায়িকা সোজাসাপটা বলেন, ‘একদিন ডেকে একটু খাওয়ান তো দেখি! তারপর আপনাদের কথা শুনব।’
আর পাত্তা না দেওয়ার হুঁশিয়ারি:
নিজের গানের শৈল্পিক পরিবেশনা নিয়ে ট্রোলিংকে পাত্তা না দিয়ে পৌষালী জানান, এসব কমেন্ট দেখে তিনি বিষয়টিকে স্রেফ ‘উপভোগ’ করছেন কিন্তু মনে জায়গা দিচ্ছেন না। তবে সীমা ছাড়ানো অপমানের বিরুদ্ধে এই জবাব দেওয়ার পর তিনি সাফ জানিয়ে দেন যে, ট্রোলাররা আর ভবিষ্যতে তাঁর কাছ থেকে কোনো গুরুত্ব বা পাত্তা পাবেন না।
গায়িকার এই স্পষ্ট ও মানবিক বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগী ও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।