বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে 'প্রিয়তমা' ও 'তুফান' করে সুপারহিট, অন্যদিকে টলিউডে সুপারস্টার দেবের সঙ্গে 'খাদান' ছবিতে জুটি বেঁধে ব্যাপক সাফল্য— এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। এবার টলিপাড়ায় জোড় জল্পনা, খুব শীঘ্রই সুপারস্টার জিৎ (Jeet)-এর বিপরীতে বড় পর্দায় দেখা যেতে পারে এই গ্ল্যামারাস অভিনেত্রীকে!

টলিউডের অন্দরমহলে কান পাতলেই এখন ইধিকা ও জিতের এই সম্ভাব্য জুটি নিয়ে জোর চর্চা চলছে।
দেবের পর জিতের ছবিতে ইধিকা?
সম্প্রতি একের পর এক বড় বাজেটের ছবিতে বাণিজ্যিক সাফল্য পাওয়ার পর ইধিকার চাহিদা এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, জিতের আগামী নতুন প্রজেক্টের জন্য প্রযোজনা সংস্থা ও পরিচালকদের প্রথম পছন্দ ইধিকাই। যা পরিচালনা করবেন কে বলে বিপ্লবী কে বলে ডাকাত পরিচালক চিত্রনাট্য নিয়ে প্রাথমিক স্তরে কথাবার্তাও নাকি অনেকটাই এগিয়েছে! তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিশিয়াল বা আনুষ্ঠানিক কোনও ঘোষণা জিৎ বা ইধিকা— কারও তরফ থেকেই আসেনি।
জিৎ-এর সঙ্গে নতুন ছবিতে কাজ করার এই গুঞ্জন নিয়ে যোগাযোগ করা হলে ইধিকা বিষয়টিকে আপাতত স্রেফ জল্পনা বলেই এড়িয়ে গেছেন। তাঁর মতে, উপযুক্ত সময়ে ছবি বা প্রজেক্ট সংক্রান্ত যা সিদ্ধান্ত নেওয়ার তা প্রযোজনা সংস্থাই জানাবে।
{{/usCountry}}জিৎ-এর সঙ্গে নতুন ছবিতে কাজ করার এই গুঞ্জন নিয়ে যোগাযোগ করা হলে ইধিকা বিষয়টিকে আপাতত স্রেফ জল্পনা বলেই এড়িয়ে গেছেন। তাঁর মতে, উপযুক্ত সময়ে ছবি বা প্রজেক্ট সংক্রান্ত যা সিদ্ধান্ত নেওয়ার তা প্রযোজনা সংস্থাই জানাবে।
{{/usCountry}}যদি এই জল্পনা সত্যি হয়, তবে দেব ও শাকিব খানের পর জিতের সঙ্গে ইধিকার এই নতুন কেমিস্ট্রি যে বক্স অফিসে নতুন ঝড় তুলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই!
ইধিকার হাতে এখন একগুচ্ছ কাজ। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণের শ্যুটিং শেষ করেছেন নায়িকা। দেশু৭-এ আইটেম গানে দেখা মিলবে তাঁর খবর এমনই। দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতে ইধিকার উপস্থিতি সেই খবরে সিলমোহর দিয়েছে। সব ঠিক থাকলে দেবের ‘লাকি চার্ম’ ইধিকা এবার জিতের শিবিরে সামিল হচ্ছেন।