Idhika Paul: দুর্গাপুজোয় শুধু শুভশ্রী নন, দেবের সঙ্গে জুটি বাঁধবেন ইধিকাও, একই ছবিতে?
Idhika Paul: দুর্গাপুজোর সময় বাঙালিদের মধ্যে সিনেমা দেখার প্রবণতা কিছুটা বেড়ে যায় আর তাই পুজোর সময় একাধিক বাংলা ছবি মুক্তি পায় বড় পর্দায়। এই বছর দুর্গাপুজোয় যে ছবিগুলি মুক্তি পাবে তার মধ্যে অন্যতম হল দেশু ৭।
Idhika Paul: দুর্গাপুজোর সময় বাঙালিদের মধ্যে সিনেমা দেখার প্রবণতা কিছুটা বেড়ে যায় আর তাই পুজোর সময় একাধিক বাংলা ছবি মুক্তি পায় বড় পর্দায়। এই বছর দুর্গাপুজোয় যে ছবিগুলি মুক্তি পাবে তার মধ্যে অন্যতম হল ‘দেশু ৭’। দেব এবং শুভশ্রীকে আবার বড় পর্দায় রাখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।
দেবের সঙ্গে জুটি বাঁধবেন ইধিকাও, একই ছবিতে?
কিন্তু এই বছর পুজোয় শুধুমাত্র একটা নয়, একজোড়া ছবি নাকি উপহার দেবেন দেব। এমনটাই আভাস দিলেন পরিচালক অভিজিৎ সেন। ‘প্রজাপতি’ ছবির পরিচালক বক্তব্য অনুযায়ী, এই বছর দুর্গাপুজোতেই নাকি আসতে চলেছে ‘প্রজাপতি ৩’। ২৬-এর পূজোতেই আবার দর্শকদের মনোরঞ্জন করবেন দেব-মিঠুন জুটি।
সম্প্রতি একটি প্রিমিয়ারে হাজির হয়েছিলেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায় চৌধুরী। উপস্থিত ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। বিভিন্ন বিষয়ে কথোপকথনের মধ্যেই উঠে আসে ‘প্রজাপতি’ ছবির কথা, আর তখনই হাসিমুখে পরিচালক অভিজিৎ জানান, এবারের দুর্গাপুজোতেই আসছে ‘প্রজাপতি ৩’।
খুব স্বাভাবিকভাবেই এই খবরটি যে নিঃসন্দেহে একটি বড় খবর তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এরপরেই যে প্রশ্নটি ওঠে সেটি হল, এবারেও কি ইধিকাকে দেখতে পাওয়া যাবে দেবের সঙ্গে? সেই উত্তর দিয়েছেন পরিচালক। সরাসরি না বললেও তিনি আকার ইঙ্গিতে জানিয়েছেন এবারেও দেবের সঙ্গে থাকবেন ইধিকা।
তাহলে এইটুকু স্পষ্ট হয়ে গেল, দুর্গাপুজোয় শুধুমাত্র শুভশ্রী নন, বড়পর্দায় দেবের সঙ্গে দেখা যাবে ইধিকাকেও। যদিও এই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কিন্তু যেহেতু পরিচালক বিষয়টি জানিয়েছেন তাই এটির নিশ্চয়তা নিয়ে দ্বিরুক্তি প্রকাশ করছেন না কেউ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই দেব-শুভশ্রীর আগামী ছবির টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এই ছবিতে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্যও। তাই এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে, তার মধ্যে যদি দেব-মিঠুনের জুটিকেও দুর্গাপুজোর সময় বড়পর্দায় দেখতে পাওয়া যায়, তাহলে তো পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে যাবে দর্শকদের।
Home/Entertainment/Idhika Paul: দুর্গাপুজোয় শুধু শুভশ্রী নন, দেবের সঙ্গে জুটি বাঁধবেন ইধিকাও, একই ছবিতে?