Idhika Paul: বড় পর্দায় চলছে কাজ, তারমধ্যেই ছোট পর্দায় ধরা দিতে চলেছেন ইধিকা
Idhika Paul: খুব সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি গোয়েন্দা কানাইচরণ ছবিতে অভিনয় করবেন ইধিকা পাল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে পরিচালক নিজের হাতে ক্রিকেট শেখাচ্ছেন অভিনেত্রীকে।
Idhika Paul: খুব সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গোয়েন্দা কানাইচরণ’ ছবিতে অভিনয় করবেন ইধিকা পাল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে পরিচালক নিজের হাতে ক্রিকেট শেখাচ্ছেন অভিনেত্রীকে। ইধিকা ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন সেটা না জানা গেলেও তিনি যে লিডিং লেডি, সেটা ইতিমধ্যেই স্পষ্ট।
ছোট পর্দায় ধরা দিতে চলেছেন ইধিকা
বড়পর্দায় শুটিং করার ফাঁকেই নাকি এবার ছোট পর্দার জন্যেও একেবারে প্রস্তুত ইধিকা। তবে কোন ধারাবাহিক নয়, মহিষাসুরমর্দিনী রূপে ধরা দিতে চলেছেন তিনি। জানা গিয়েছে, প্রথম সারির একটি বিনোদনমূলক চ্যানেলে দেবী রূপে ধরা দিবেন ইধিকা।
ইধিকার সঙ্গে নাকি দেখতে পাওয়া যাবে অঙ্কিতা মল্লিককেও। ইতিমধ্যেই অন্য একটি টিভি চ্যানেলে দেবী রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া রায়। দেবী রূপে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও, অন্তত তেমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। তবে চ্যানেলের তরফ থেকে অথবা ইধিকার তরফ থেকে কিছু জানা যায়নি এখনও।
গত কয়েক বছরে ইন্দ্রানী হালদার থেকে কোয়েল মল্লিক, বড় পর্দার বহু অভিনেত্রীকে দেবী দুর্গার রূপে ধরা দিতে দেখতে পাওয়া গিয়েছে। সেই তালিকায় যোগ দিতে চলেছেন ইধিকা, এমনটাই খবর টালিপাড়ায়।
প্রসঙ্গত, প্রজাপতি ২ সিনেমার পর আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি ইধিকাকে, যদিও সেই ছবিতে তিনি সেকেন্ড লিডিং চরিত্রে অভিনয় করেছিলেন। তবে দেশু ৭ ছবিতে নাকি একটি দৃশ্যে নাকি থাকতে পারেন ইধিকা, এমনটাই শুনতে পাওয়া গিয়েছে।
Home/Entertainment/Idhika Paul: বড় পর্দায় চলছে কাজ, তারমধ্যেই ছোট পর্দায় ধরা দিতে চলেছেন ইধিকা