...
...
Next Story

আর বলা হবে না সহজ কথা! রাহুল বেঁচে থাকলে কে হতেন আগামী পর্বের অতিথি?

একজন অসাধারণ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন সুবক্তা এবং লেখক। মাত্র কয়েক মাসের মধ্যেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত সহজ কথা ভীষণভাবে মানুষের মন ছুঁয়ে দিয়েছিল। রাহুল বেঁচে থাকলে যে এপিসোডটা হত ৭০ তম এপিসোড।

Published on: Mar 31, 2026, 22:14:00 IST
Advertisement

একজন অসাধারণ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন সুবক্তা এবং লেখক। খুব ভালো সুবক্তা হওয়ার কারণেই হয়তো মাত্র কয়েক মাসের মধ্যেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘সহজ কথা’ ভীষণভাবে মানুষের মন ছুঁয়ে দিয়েছিল। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেকেই ডাক পেয়েছিলেন এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য।

রাহুল বেঁচে থাকলে কে হতেন আগামী পর্বের অতিথি?
রাহুল বেঁচে থাকলে কে হতেন আগামী পর্বের অতিথি?

প্রতি শুক্রবার ঠিক সন্ধে ছটায় এই সহজ কথা অনুষ্ঠানের নতুন পর্বের জন্য অপেক্ষা করে থাকতেন দর্শকরা। রাহুল এবং সেই সপ্তাহের অতিথির মধ্যে চলা কথোপকথনের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। গত শুক্রবার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু তখন কি কেউ জানত যে এই এপিসোডটাই সহজ কথার শেষ এপিসোড হবে!

আরও পড়ুন: 'ওর মনে একটাই প্রশ্ন গেঁথে থাকবে...', রাহুলের মৃত্যুর পর সহজকে নিয়ে যা লিখলেন ঋদ্ধি

কিন্তু এই প্রসঙ্গে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে যে, যদি রাহুল বেঁচে থাকতেন তাহলে আগামী পর্বে কাকে দেখা যেত? এই প্রশ্নটি ই করায় ‘সহজ কথা’ টিমের অন্যতম সদস্য অনিন্দ্য সাই এই সময় অনলাইনকে বলেন, ‘রাহুল বেঁচে থাকলে যে এপিসোডটা হত ৭০ তম এপিসোড।’

আরও পড়ুন: ৭ এপ্রিল থেকে শুরু ‘প্রতিজ্ঞা’, কোন সময়ে আসছে? কপাল পুড়ল কোন ধারাবাহিকের?

প্রসঙ্গত, গত রবিবার অর্থাৎ ২৯ মার্চ তালসারিতে চলছিল ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শ্যুটিং। এই শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। প্রাথমিকভাবে জানা গিয়েছিল খুব শীঘ্রই অভিনেতাকে তুলে আনা হয়েছিল জল থেকে কিন্তু পরবর্তীকালে ময়নাতদন্ত থেকে জানা যায়, কমপক্ষে এক ঘন্টা জলের তলায় ছিলেন অভিনেতা আর তাই রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়।

এই গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন টলিউডের বহু ব্যক্তিত্বরা। গোটা ঘটনায় প্রযোজনা সংস্থার গাফিলতির কথা উল্লেখ করেছেন একাধিক তারকা। তবে রাহুলের এই ঘটনায় ইন্ডাস্ট্রির কলাকুশলীদের সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে এসেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe