...
...
Next Story

ধুরন্ধরময় আইফা! ১২ টি পুরস্কার রণবীরের ছবির ঝুলিতে, বিজয়ীদের তালিকায় আর কারা?

শুক্রবার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি ( আইফা ) পুরস্কারের ২৬তম সংস্করণের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা 'ধুরন্ধর' প্রধান বিভাগগুলিতে সব পুরস্কার জিতে নিয়েছে।

Published on: Oct 30, 2026, 21:30:47 IST
Advertisement

শুক্রবার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি ( আইফা ) পুরস্কারের ২৬তম সংস্করণের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা 'ধুরন্ধর' প্রধান বিভাগগুলিতে সব পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া, 'সাইয়ারা' এবং 'ছাবা' একাধিক পুরস্কার জিতেছে। ওটিটি বিভাগে আধিপত্য বিস্তার করেছে আরিয়ান খানের ‘ দ্য ব্যাডস অফ বলিউড’।

বিজয়ীদের তালিকা

ধুরন্ধরময় আইফা! ১২ টি পুরস্কার রণবীরের ছবির ঝুলিতে
ধুরন্ধরময় আইফা! ১২ টি পুরস্কার রণবীরের ছবির ঝুলিতে

শ্রেষ্ঠ চলচ্চিত্র: জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর, লোকেশ ধর – ধুরন্ধর

শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র: টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস, জন ল্যান্ডাউ, ​​জেমস ক্যামেরন – অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

শ্রেষ্ঠ পরিচালক: আদিত্য ধর – ধুরন্ধর

সেরা অভিনেত্রী (প্রধান ভূমিকা): অনিত পাদ্দা- সাইয়ারা

সেরা অভিনেতা (প্রধান ভূমিকা): রণবীর সিং – ধুরন্ধর

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: হুমা কোরেশি – জলি এলএলবি ৩

শ্রেষ্ঠ অভিনেতা (সহকারী ভূমিকা): সঞ্জয় দত্ত-ধুরন্ধর

নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা: অক্ষয় খান্না - ধুরন্ধর

সেরা সঙ্গীত পরিচালনা: শাশ্বত সচদেব – ধুরন্ধর

শ্রেষ্ঠ গল্প (মূল): আদিত্য ধর – ধুরন্ধর

শ্রেষ্ঠ গল্প (রূপায়ণ): বশরত পীর, সুমিত রায়, নীরজ ঘায়ওয়ান – হোমবাউন্ড

সেরা কথাঃ ইরশাদ কামিল-সাইয়ারা

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ফাহিম আবদুল্লাহ-সাইয়ারা

সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা): শ্রেয়া ঘোষাল-সাইয়ারা

প্রযুক্তিগত বিভাগ

সেরা চিত্রনাট্য: আদিত্য ধর – ধুরন্ধর

সেরা সংলাপ: আদিত্য ধর – ধুরন্ধর

সেরা সম্পাদনা: শিবকুমার ভি. পানিকার – ধুরন্ধর

সেরা কোরিওগ্রাফি: বস্কো লেসলি মার্টিস - আভান জওয়ান, ওয়ার ২

সেরা সাউন্ড ডিজাইন: বিশ্বদীপ চ্যাটার্জি – ধুরন্ধর

সেরা সাউন্ড মিক্সিং: অলোক দে – ছাবা

শ্রেষ্ঠ আবহ সঙ্গীত: এ আর রহমান – ছাবা

ডিজিটাল সিরিজ বিভাগ

সেরা সিরিজ – দ্য ব্যাডস অফ বলিউড

শ্রেষ্ঠ পরিচালনা – আরিয়ান খান ( দ্য ব্যাডস অফ বলিউড)

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী – আনিয়া সিং ( দ্য ব্যাডস অফ বলিউড)

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় (পুরুষ) – রাঘব জুয়াল (দ্য ব্যাডস অফ বলিউড)

লিডিং রোলে সেরা পারফরম্যান্স (পুরুষ) - জয়দীপ আহলাওয়াত (পাতাল লোক ২)

শ্রেষ্ঠ প্রধান চরিত্র (মহিলা) – তিলোত্তমা শোম (পাতাল লোক ২)

সেরা মৌলিক গল্প - পাতাল লোক ২

সেরা ডকুসিরিজ/ডকুফিল্ম: নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া এলএলপি, রাকেশ রোশন ও শশী রঞ্জন – দ্য রোশনস

সেরা রিয়েলিটি/নন-স্ক্রিপ্টেড: বিবিসি স্টুডিওস, অলথ্রিমিডিয়া ও প্রাইম ভিডিও – দ্য ট্রেইটরস

সেরা টাইটেল ট্র্যাক: উজ্জ্বল গুপ্তা – দ্য ব্যাডস অফ বলিউড

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks