...
...
Next Story

Iman Chakraborty: বলেছিলেন ‘মমতাদিদিই সেরা’! এবার বিজেপি-র শপথ গ্রহণে নাকি গান গাইতে চলেছেন ইমন

বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের পর রং বদলেছেন বহু তারকা। কেউ সরাসরি, আবার কারো কথাতেই মিলেছে দল বদলের ইঙ্গিত। এখন প্রশ্ন, ইমনও কি সেই দলে নাম লেখাবেন?

Published on: May 8, 2026, 15:22:03 IST
Advertisement

তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলেই পরিচিত ইমন চক্রবর্তী। শুধু তাই নয়, বহুবার অকপটে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে নিজের ভালোবাসা জাহির করেছেন। এদিকে এবার বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের পর রং বদলেছেন বহু তারকা। কেউ সরাসরি, আবার কারো কথাতেই মিলেছে দল বদলের ইঙ্গিত। এখন প্রশ্ন, ইমনও কি সেই দলে নাম লেখাবেন?

বিজেপি-র শপথ গ্রহণ অনুষ্ঠানে গান গাইবেন ইমন?
বিজেপি-র শপথ গ্রহণ অনুষ্ঠানে গান গাইবেন ইমন?

৯ মে শনিবার শপথ নিতে চলেছেন বিজেপি-র নতুন সরকার। প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছে পদ্মশিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাজির থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। জানা গিয়েছে শনিবারের অনুষ্ঠানে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের-সহ সাংস্কৃতিক জগতের বহু মানুষ। রবীন্দ্রজয়ন্তীতে বিজেপি-র শপথ গ্রহণ নিঃসন্দেহে তাঁদের ‘বাঙালি-প্রীতি’-তেই দেবে সিলোহর।

মূল মঞ্চে শপথের আগে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও হওয়ার কথা। আর খবর, তাতে গান গাওয়ার কথা রয়েছে জাতীয় পুরস্কার-জয়ী গায়িকা ইমন চক্রবর্তীর। যদিও এই বিষয়ে সরকারি সিলমোহর এখনও পড়েনি।

বিগত কয়েকমাসে বারংবার বিতর্কে জড়িয়েছেন ইমন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। যদিও সরাসরি রাজনীতিতে নাম লেখাননি কখনোই। নির্বাচনের আগে পুরনো সরকারের হয়ে ‘নির্বাচনের পাঁচালী’ গেয়েছিলেন ইমন। তৃণমূল সরকারের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় বঙ্গভূষণ (২০২২), বঙ্গবিভূষণ (২০২৪) সম্মান।

এমনকী, ভোটের আগে মমতার প্রচারসঙ্গী হয়ে, জনতার সামনে দাঁড়িয়ে ইমন অকপটে বলেছিলেন, ‘একজন সংগীত শিল্পী হিসেবে এই বাংলায় দিদির সরকারের কাছ থেকে, আপনাদের কাছ থেকে যে সম্মান পেয়েছি সেটা শিরোধার্য। আর দিদি যেখানে আমি সেখানে…’! এমনকী, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো রে’ গানটিও গেয়েছিলেন তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীর জন্য। বলেছিলেন, ‘এই গান দিদির জন্য, আর এই যা চলছে আমাদের গোটা বাংলা জুড়ে, যে মানুষ একা নেতৃত্ব দেন, তাঁকে আমরা অনুসরণ করি সকলে, তাঁর জন্য একটা গান তো গাইতেই হবে। আমার খুব আনন্দ হয়, খুব শান্তির ঘুম হয় এটা ভেবে যে, আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe