'বঙ্গবিভূষণ' বিতর্কের পর, মমতার পরামর্শেই স্যোশাল মিডিয়ায় ফিরছেন ইমন! 'দিদির কথা শিরোধার্য', বললেন গায়িকা
কিছুদিন আগেই ইমন চক্রবর্তী জানিয়েছিলেন তিনি আর সমাজমাধ্যমে সক্রিয় থাকবেন না। বঙ্গবিভূষণ পাওয়া প্রসঙ্গে মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য শুনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন গায়িকা। তবে আবার তিনি ফিরছেন স্যোশাল মিডিয়ায় তাও আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথায়।
কিছুদিন আগেই ইমন চক্রবর্তী জানিয়েছিলেন তিনি আর সমাজমাধ্যমে আর সক্রিয় থাকবেন না। কেবল তাঁর টিমের পক্ষ থেকে তাঁর কাজের বিভিন্ন আপডেট তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে শেয়ার করে দেওয়া হবে। বঙ্গবিভূষণ পাওয়া প্রসঙ্গে মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য শুনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন গায়িকা। তবে আবার তিনি ফিরছেন স্যোশাল মিডিয়ায় তাও আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথায়।

আরও পড়ুন: পার্সি স্বামী সঙ্গে ডিভোর্সের পর ফের বিয়ের পিঁড়িতে বসতে পারেন শ্রীনন্দা? মুখ খুললেন তনুশ্রী-কন্যা
এই প্রসঙ্গে নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমন বলেন, ‘আমি দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়) কথাটা শিরোধার্য করলাম। আসলে কষ্টটা খুব মনে পেয়েছি। কথাটা খুব মনে লেগেছে। সেই জন্য এই মন খারাপ, এটা কাটতে একটু বোধ হয় সময় লাগবে। আমার জন্য আমার পরিবারের মানুষদের কোনও খারাপ কথা বললে, সেই খারাপ লাগাটা আরও দীর্ঘস্থায়ী হয়। ঠিক হয়ে যাবো তাড়াতাড়ি।’
মমতা বন্দোপাধ্যায়ের প্রসঙ্গে গায়িকা বলেন, 'আমি ব্যক্তিগত ভাবে দিদিকে ভীষণ ভালোবাসি। একজন মানুষ হিসেবে দিদিকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই দিদির কথা আমার শিরোধার্য। ওঁর কথা মেনে শীঘ্রই স্যোশাল মিডিয়াতে নিশ্চয়ই ফিরবো।'
আসলে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ইমনকে পরামর্শ দিয়েছিলেন নিউজ ১৮ বাংলার সোজাসাপটা অনুষ্ঠানে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ইমনকে খুব বাজে ভাবে ট্রোল করা হয়েছে। সেদিন ওঁর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আমি জানি না, সেদিন আমরা নচিকেতা, রূপঙ্কর, রাঘব, শ্রীজাত, শ্রীরাধা, বাবুলকেও বঙ্গবিভূষণ দিয়েছি। তাহলে শুধু মাত্র ইমনের সঙ্গেই এমন করা হল? এটা খুব ভুল।’ তারপর গায়িকার স্যোশাল মিডিয়া ছাড়া প্রসঙ্গে মমতাকে বলতে শোনা গিয়েছিল, ‘কেন ছাড়াবে? বেশি করে ধরো। আনস্যোশাল লোকেদের জন্য তুমি স্যোশাল মিডিয়া কেন ছাড়বে?’
প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি রাত বারোটায় ইমন চক্রবর্তী একটি পোস্ট করে জানান, ১২ বছর আগে তিনি নিজের মাকে হারিয়েছেন এবং প্রতিবছর এই দিনে মৃত মাকে স্মরণ করেন ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। এই পোস্টের কমেন্ট বক্সে একজন ব্যক্তি এমন কিছু কথা লেখেন যার ফলে আবার লাইভে আসতে বাধ্য হন ইমন। ফেসবুক লাইভে এসেই ইমন বলেন, ‘গতকাল আমি একটা পোস্ট করেছি আমার মায়ের মৃত্যুদিনে। সেখানে হঠাৎ দেখি একটা কমেন্ট যেখানে একজন বলেছেন, ‘আপনার মাকে ডাকুন। আপনার মায়ের দেখা উচিত যে আপনি পাঁচালী গেয়ে, চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন, এবার আপনি নোবেল পাবেন’।'
ইমন লাইভের শেষে ঘোষণা করেন, তাঁর গোটা টিম এবং তাঁর এক ভাই এবার থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ সংক্রান্ত পোস্ট করে দেবেন। তিনি ব্যক্তিগত পোস্ট করবেন না আর। যেভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন তাতে সমাজমাধ্যম থেকে তিনি দূরেই থাকতে চান।
E-Paper











