অনন্যার সঙ্গে বিয়ের আগে মায়ের হাতে আইবুড়োভাত খেলেন সুকান্ত! পোলাও, মটন, পায়েস-সহ আর কী কী ছিল মেনুতে?

আর মাঝে একটা দিন তারপরই সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ বসবেন বিয়ের পিঁড়িতে। চলতি বছরের ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। বিয়ের কেনাকাটা থেকে কার্ড সব খুঁটিনাটি তাঁরা তাঁদের ফলোয়ারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর এবার নিজের বাড়িতে আইবুড়োভাত খেলেন সুকান্ত। জানেন মেনুতে কী কী ছিল? 

Mar 7, 2026, 18:00:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আর মাঝে একটা দিন, তারপরই সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ বসবেন বিয়ের পিঁড়িতে। চলতি বছরের ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। বিয়ের কেনাকাটা থেকে কার্ড সব খুঁটিনাটি তাঁরা তাঁদের ফলোয়ারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর এবার নিজের বাড়িতে আইবুড়োভাত খেলেন সুকান্ত। জানেন মেনুতে কী কী ছিল?

মায়ের হাতে আইবুড়োভাত খেলেন সুকান্ত! মটন, পায়েস-সহ আর কী কী ছিল মেনুতে?
মায়ের হাতে আইবুড়োভাত খেলেন সুকান্ত! মটন, পায়েস-সহ আর কী কী ছিল মেনুতে?

আরও পড়ুন: 'কেউ দেখছে না…', দ্য কেরালা স্টোরি ২ প্রসঙ্গে বললেন রাহুল গান্ধী! পাল্টা কী বললেন মনোজ-পত্নী?

শনিবার সুকান্ত তাঁর আইবুড়োভাতের বেশ কিছু ছবি ভাগ করে নেন। সেখানে সাদা ফেবরিক করা জাম রঙের পাঞ্জাবি ও সাদা পাজামায় ধরা দেয় তিনি। ছবিতে দেখা যায় সুকান্ত মা ও তাঁর পরিবারের সকলে তাঁকে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদও করছেন। দেখা যায় তাঁকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে আইবুড়োভাত দেওয়া হচ্ছে। বাঙালি মেনুতে সেজে উঠেছিল তাঁর পাত।

কী কী ছিল জানেন? পোলাও, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ডাঁটা ভাজা, কুমড়ো ভাজা, বড়ি-আলু-ডাটা দিয়ে তরকারি, ডাল, সর্ষে দিয়ে মাছের ঝাল, মটন, চাটনি, চালের পায়েস, সেমাইয়ের পায়েস, দশ রকমের মিষ্টি। ছবি শেয়ার করে সুকান্ত ক্যাপশনে লেখেন, ‘জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে, আজও আমি সেই ছোট্ট ছেলেটাই… যে মায়ের হাতে ভাত খেয়ে বড় হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে হোক বা মুখে রুচি না থাকলে হোক মা যখনই খাইয়ে দেয় এক থালা ভাত পেটে ঢুকে যায়, কারণ মায়ের হাতে মাখা ভাতের একটা আলাদাই স্বাদ। আজ আইবুড়োভাতের এই থালায় আছে শুধু খাবার নয়, আছে মায়ের অগাধ ভালোবাসা, আশীর্বাদ আর চোখের কোণে লুকিয়ে থাকা হাজারও অনুভূতি। আজকের এই ভাতের স্বাদ সারাজীবন মনে করিয়ে দেবে, যেখানেই যাই, মায়ের হাতের এই ভালোবাসাই আমার জন্য সব।’

আরও পড়ুন: 'সেই কবে থেকে কন্ট্রোভার্সি হ্যান্ডেল করে আসছি…', বিগ বসের ঘরের কন্ট্রোভার্সি সামাল দেওয়া প্রসঙ্গে সৌরভ!

প্রসঙ্গত, ১৮-এর আগেই সুকান্তর প্রেমে পড়েছিলেন অনন্যা। ভালোবেসে মন দিয়েছিল একে-অপরকে। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দু'জনে সেরেছেন আংটি বদল। সেদিন সকালে হয় আশীর্বাদও। টলিউডের তারকাদের উপস্থিতিতে একেবারে ধুমধাম করে হয়েছিল শুভ কাজ। আর এবার সারবেন বিয়ে।

জানা গিয়েছে, সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হবে। মেনুতে থাকবে জিভে জল আনা খাঁটি বাঙালি খাবার। অনন্যা সাজবেন সাবেকি সাজে, আর সুকান্তকেও দেখা যাবে ট্র্যাডিশনাল পাঞ্জাবিতে। সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবার হিসেবেও বেশ জনপ্রিয়। ‘লেটস বি কনফিউজড’ নামে চ্যানেল চালান তিনি।