বাংলায় এখন ভোল বদলের জামানা। টিএমসি থেকে দলে দলে নেতা-মন্ত্রীরা নাম লেখাচ্ছেন বিজেপিতে। এমনকী, ভোটের আগে যারা মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচার করেছিলেন, তারাও প্রাক্তন শাসক দলের বিরুদ্ধে সোচ্চার। তারই মাঝে এক পডকাস্টে ইমন জল্পনায় সিলমহোর দিয়ে জানালেন যে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে তাঁর কাছে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ানোর প্রস্তাব এসেছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি দেখাও করতে গিয়েছিলেন।
কী বললেন ইমন?

বাহ বাংলা পডকাস্টে এসে ইমন জানালেন, ‘প্রায়ই বিভিন্ন দলের হয়ে আমার কাছে প্রতিনিধিত্ব করার অফার আসে। এটা কিন্তু প্রথম নয় ২০২৬-এ আমার কাছে এই প্রস্তাব এসছে। ২০২১ সালে এসেছে, ২০২৪-এর লোকসভাতেও এসেছে। সেটা আমি আমার মতো করে ভদ্রতার সঙ্গে, বিনম্রতার সঙ্গে মানা করি-- 'দাদা গান গাওয়াটাই আমার কাজ'। এবার যেটা হয়েছে তার ইনটেনসিটিটা প্রবল ছিল। বলার যে ইনটেনসিটি হয় বা চাওয়ার যে ইনটেনসিটি হয়, সেটা গভীর ছিল।’
‘আমি শুরু থেকে না-ই বলেছি, এবং ফাইনালি আমি সময় চাই যে আমি দেখা করে কথা বলতে চাই। আমি আর নীলাঞ্জন দুজনে গেছিলাম। আমরা দেখা করে, হাত জোড় করে বিনীত অনুরোধ জানয়েছিলাম যে আমার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমাকে যারা ভালোবাসেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী , কেউই চাইছিলেন না আমি ভোটে দাঁড়াই। আমি ইন্ডাস্ট্রির সিনিয়রদের সঙ্গে কথা বলেছিলাম, কিছু মিডিয়ার বন্ধুদের সঙ্গেও। থ্যাঙ্কস টু দ্য পার্সন, যাকে ওইদিন গিয়ে না বলেছি, আজ আর বলতে দ্বিধা নেই, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এত সুন্দরভাবে মেনে নিলেন, বললেন, 'তোমাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমার একটা কথায় নিয়ে নিত। তুমি আমার ১০টা কথাতেও নাওনি। তুমি গানেই থাকো'। ওটাই আমার সঙ্গে ওঁর শেষ কথা ছিল।’, আরও বলেন ইমন।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারও করতে দেখা যায় ইমনকে। ভবানীপুরে মমতার সভায়, কৈশাল মিশ্রের র্যালিতে ছিলেন গায়িকা। ইমন সেই প্রসঙ্গে জানান, ‘যেই মুহূর্তে আমি না বলেছি, ওদিক থেকেও কিছু প্রস্তাব এসেছিল। ৬৫টা আসনের লিস্ট এসেছিল। একটু গান গেয়ে দিও। কতটা না বলা যায়! ১০বার বলার পর ১বার গিয়েছিলাম। আমি বলব না ঘাড়ে বন্দুক ঠেকানো হয়েছিল। তবে হ্যাঁ আমাকে ব্যালেন্স করতে হয়েছিল। আমি যখন দিদির সঙ্গে দেখা করেছিলাম ওঁকে বলেছিলাম, আমি যদি ভোটে দাঁড়িয়েও যাই, আমার মতাদর্শ বদলাবে না। আমার তো নিজের একটা রাজনৈতিক মতাদর্শ আছে।’
{{/usCountry}}তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারও করতে দেখা যায় ইমনকে। ভবানীপুরে মমতার সভায়, কৈশাল মিশ্রের র্যালিতে ছিলেন গায়িকা। ইমন সেই প্রসঙ্গে জানান, ‘যেই মুহূর্তে আমি না বলেছি, ওদিক থেকেও কিছু প্রস্তাব এসেছিল। ৬৫টা আসনের লিস্ট এসেছিল। একটু গান গেয়ে দিও। কতটা না বলা যায়! ১০বার বলার পর ১বার গিয়েছিলাম। আমি বলব না ঘাড়ে বন্দুক ঠেকানো হয়েছিল। তবে হ্যাঁ আমাকে ব্যালেন্স করতে হয়েছিল। আমি যখন দিদির সঙ্গে দেখা করেছিলাম ওঁকে বলেছিলাম, আমি যদি ভোটে দাঁড়িয়েও যাই, আমার মতাদর্শ বদলাবে না। আমার তো নিজের একটা রাজনৈতিক মতাদর্শ আছে।’
{{/usCountry}}