সোনি আটে শুরু হয়েছে ‘রাঁধুনি না কাঁদুনি’, যা ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। সম্প্রতি খেলা চলাকালীন মায়ের হাতের রান্না নিয়ে কথা বলতে শোনা যায় প্রতিযোগীদের। নন ফিকশন এই শো-র পরিচালনা করছেন রাজ চক্রবর্তী।

মায়ের স্মৃতিচারণ করে কাঞ্চন বলেন, ‘বয়স ৯৯ হোক, ৬০ হোক বা ৭০, মায়ের হাতের রান্না, মায়ের হাতেরই রান্না। আমার বাড়িতে একটা সময় ননভেজ অপশন কম আসত। আসলে ইলিশ ফিলিশ এসব এফর্ট করতে পারতাম না। মা বলত কোনো ব্যাপার নয়, যখন একটা কচু গাছ পুকুরের ধার থেকে তুলে আনা হয়, সেটা দিয়েও পাঁচ পদ রান্না করা যায়।’ কাঞ্চন মল্লিক-এর মা শুভা মল্লিক ২০২০ সালের ৪ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পরলোকগমন করেন। এক সাক্ষাৎকারে কাঞ্চন জানিয়েছিলেন যে, মাকে হারানোর মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে, অর্থাৎ পরের দিনই তিনি শুটিং ফ্লোরে ফিরে গিয়েছিলেন এবং কাজের প্রতি নিজের দায়বদ্ধতা দেখিয়েছিলেন।
প্রয়াত মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা ইমন চক্রবর্তীও। ইমন জানান যে, স্কুল থেকে আসার পর মা তাঁকে আলুসেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত মেখে খাইে দিতেন। সেই স্বাদ মিস করেন এখনো। ইমনের কথায়, ‘ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ভাত মেখে, সঙ্গে ঘি আর লঙ্কা। স্কুল থেকে আমি যখন আসতাম আমাকে খাইয়ে দিত।’
বাড়িতে মায়ের হাতে আলুভাজা-য় নুন কম থাকা নিয়ে নিন্দে করেছিলেন। নিজের সেই ভুল শুধরে নেওয়ার কথা বলতে শোনা গেল ‘আনন্দী’ অন্বেষা হাজরাকে। বললেন, ‘আমার মা-বাবা দুজনেই খুব ভালো রান্না করে। তবে হ্যাঁ রেগুলার রান্না তো মা-ই করে। পরশুদিনই বলেছিলাম আলুভাজায় রান্না হয়নি। কিন্তু আজকে রান্না করতে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থেকে বুঝলাম যে কী অসহ্য কোমরে ব্যথা হয়। বুঝলাম, অভিযোগ করাই উচিত নয়। নুন নেই তো কী হয়েছে, সেটাই খেতে হবে।’
{{/usCountry}}বাড়িতে মায়ের হাতে আলুভাজা-য় নুন কম থাকা নিয়ে নিন্দে করেছিলেন। নিজের সেই ভুল শুধরে নেওয়ার কথা বলতে শোনা গেল ‘আনন্দী’ অন্বেষা হাজরাকে। বললেন, ‘আমার মা-বাবা দুজনেই খুব ভালো রান্না করে। তবে হ্যাঁ রেগুলার রান্না তো মা-ই করে। পরশুদিনই বলেছিলাম আলুভাজায় রান্না হয়নি। কিন্তু আজকে রান্না করতে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থেকে বুঝলাম যে কী অসহ্য কোমরে ব্যথা হয়। বুঝলাম, অভিযোগ করাই উচিত নয়। নুন নেই তো কী হয়েছে, সেটাই খেতে হবে।’
{{/usCountry}}রাঁধুনি না কাঁদুনি-র প্রোমো আসার পর দর্শকদের দাবি ছিল এটি কালার্সের লাফটার শেফ শো-র অনুকরণ রাঁধুনি না কাঁদুনি। যদিও প্রেস কনফারেন্সে রাজ জানান, 'এই শো দেখে অনেক অনেক ভাষার শো-এর সঙ্গে মিল খুঁজবেন। তাঁদের আমি বলেই দিই, এটা মূলত 'ওয়াসপ কুক অফ আমেরিকা' বলে একটা শো আছে তার কপিরাইট নিয়ে করা। এটা একটা নন ফিকশন শো হলেও প্রত্যেকটা এপিসোডকে নন ফিকশনের মতো করে সাজানো হয়েছে। রান্না, মজা, প্রেম সবই আছে এখানে। ঝগড়া, কান্না, রান্না সবই আছে।'