...
...
Next Story

ককটেল ২ মুক্তির পর আর কোন ছবির অপেক্ষায় দর্শক? IMDb-র মোস্ট অ্যান্টিসিপেটেড ছবির তালিকায় আলফা থেকে ওয়েলকাম টু দ্য জঙ্গল

শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দান্নার ‘ককটেল ২’ মুক্তির পর এবার দর্শকদের নজর আগামী বড় মুক্তিগুলির দিকে। IMDb-এর সাম্প্রতিক মোস্ট অ্যান্টিসিপেটেড তালিকায় জায়গা করে নিয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ থেকে ‘আলফা’— একাধিক বহুল প্রতীক্ষিত সিনেমা ও সিরিজ।

Published on: Jun 19, 2026, 12:31:54 IST
Advertisement

আজ, ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রাশমিকা মন্দান্না অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি Cocktail 2। ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে থাকলেও, এর পর কোন কোন সিনেমা ও সিরিজের জন্য অপেক্ষা করছেন দর্শকরা, সেই তালিকাও প্রকাশ করেছে IMDb। দেখে নেওয়া যাক IMDb-এর মোস্ট অ্যান্টিসিপেটেড হিন্দি প্রজেক্টের তালিকায় কারা রয়েছে।

ককটেল ২-এর পর কোন কোন সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। (IMDb)
ককটেল ২-এর পর কোন কোন সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। (IMDb)

১. ওয়েলকাম টু দ্য জঙ্গল

মুক্তি: প্রেক্ষাগৃহে

মুক্তির তারিখ: ২৬ জুন, ২০২৬

পরিচালক আহমেদ খানের এই কমেডি এন্টারটেইনারে দেখা যাবে সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, অক্ষয় কুমার, লারা দত্ত, রাজপাল যাদব, রবিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, যশপাল শর্মা, ফরিদা জালাল, জনি লিভার এবং দিশা পাটানি-সহ একঝাঁক তারকাকে। ইতিমধ্যেই ছবির ট্রেলার দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

মুক্তি: প্রেক্ষাগৃহে

মুক্তির তারিখ: ১০ জুলাই

২০০৭ সালের জনপ্রিয় ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি এটি। পরিচালক ইন্দ্র কুমার-এর এই কমেডি ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, সঞ্জিদা শেখ, জাভেদ জাফরি, এশা গুপ্তা, অঞ্জলি আনন্দ এবং বিজয় পাটকর-সহ আরও অনেকে।

৩. আলফা

মুক্তি: প্রেক্ষাগৃহে

মুক্তির তারিখ: ৩ জুলাই

আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ অভিনীত এই স্পাই-থ্রিলার ছবির পরিচালক শিব রাওয়েল। ছবিতে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং অনিল কাপুর।

৪. ইক্কা

মুক্তি: নেটফ্লিক্স

মুক্তির তারিখ: ১০ জুলাই

পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্রার এই থ্রিলার ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, অক্ষয় খান্না এবং দিয়া মির্জা। ছবিতে সানি দেওলকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

৫. প্রীতম অ্যান্ড পেড্রো

মুক্তি: জিও হটস্টার

মুক্তির তারিখ: ৩ জুলাই

এই কমেডি-ক্রাইম ড্রামার পরিচালক রাজকুমার হিরানি। সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বোমন ইরানি, সঞ্জয় দত্ত এবং বিক্রান্ত মেসি।

৬. জুহি মুহি

মুক্তি: কালার্স টিভি

সম্প্রচার শুরু: ২৯ জুন

কালার্স টিভির নতুন এই ধারাবাহিকে এক অটিস্টিক কিশোরীর চরিত্রে অভিনয় করবেন ইশা সিং। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় সুরিকে।

IMDb-র তালিকা অনুযায়ী, ‘ককটেল ২’-এর পর এই ছয়টি সিনেমা ও সিরিজই বর্তমানে দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল ও প্রত্যাশা তৈরি করেছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe