উত্তাল মুম্বই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোজ জনতা পার্টির ডাকা কর্মসূচির সমর্থনে রাস্তায় নেমেছিলেন বহু মানুষ। ইতিমধ্যেই সেখান থেকে আটক করা হয় ৪০০-র বেশি আন্দোলনকারীকে। যাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ইমরান খান।
উত্তাল মুম্বই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির ডাকা কর্মসূচির সমর্থনে রাস্তায় নেমেছিলেন বহু মানুষ। ইতিমধ্যেই সেখান থেকে আটক করা হয় ৪০০-র বেশি আন্দোলনকারীকে। যাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ইমরান খান।
মুম্বইয়ের রাস্তা থেকে ইমরান খানকে আটক করল পুলিশ
আজ অর্থাৎ শনিবার আজাদ ময়দান এবং আগস্ট ক্রান্তি ময়দানসহ বিভিন্ন জায়গায় বিনা অনুমতিতে বিক্ষোভ সমাবেশ দেখানো হয়েছিল, ফলে আন্দোলনকারীদের সেখান থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীরা বিক্ষোভ দেখালে তাদের জোর করে তুলে নেওয়া হয় পুলিশের গাড়িতে।
পুলিশ সূত্রে খবর, এই দিন অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। অনুমতি ছাড়া বেআইনি জমায়েত করার অপরাধে ইতিমধ্যেই ওই ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অভিনেতা জুলাই মাসে একটি প্রতিবাদ মিছিলেও অংশ নিয়েছিলেন। সেখানে একজন উঠতি অভিনেতা ইমরানকে জিজ্ঞাসা করেন, যে অভিনেতারা মনে করেন শিল্প রাজনৈতিক নয়, তাদের উদ্দেশে তাঁর কিছু বলার আছে কি না। প্রশ্নের উত্তরে ইমরান বলেন, ‘প্রকৃত শিল্পের মধ্যে আপনার নিজস্ব শৈল্পিক দৃষ্টিভঙ্গি নিহিত থাকবে এবং মানব প্রকৃতির অংশ হিসেবে আমাদের নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি থাকবে। যদি আপনি নিজের মতামতের পক্ষে দাঁড়াতে না পারেন এবং নিজের শিল্পকর্মে যদি মনপ্রাণ ঢেলে না দেন, তবে আপনার শিল্পের কোনো মূল্য নেই।’
ভোটার তালিকার এসআইআর-এ কথিত অনিয়মের জেরে সিজেপি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে ককরোজ জনতা পার্টি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর নির্বাচন কমিশনে কুমারের ভূমিকা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এসআইআর কার্যক্রম সম্পর্কিত সিদ্ধান্ত ও পদ্ধতির বিরুদ্ধে ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি তুলেছিলেন।