দেশপ্রেম ও জাতীয়তাবাদকে তুলে ধরে এমন অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। যারা দেশের জন্য যুদ্ধ করেছেন এবং প্রাণ দিয়েছেন, তাদের গল্প দেখা বরাবরই হৃদয়স্পর্শী। এই সিনেমাগুলোর মধ্যে বেশকিছু দেখার পর আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। দেশপ্রেমমূলক সিনেমার এই তালিকার কিছু গল্প একেবারে সত্যি। যখন আপনি পর্দায় এই গল্পগুলো দেখেন, তখন আপনি এই সিনেমাগুলোর সঙ্গে চিরকালের জন্য একাত্ম হয়ে যান। দেশের সত্যিকারের বীরদের উপর ভিত্তি করে নির্মিত এমনই পাঁচটি চলচ্চিত্রের কথা বলা হল, যারা দেশকে গৌরব এনে দিয়েছেন। অনেকে জীবন হারিয়েছেন, আবার অনেকে অমর হয়ে গিয়েছেন।
শেরশাহ

ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন ও আত্মত্যাগের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা 'শেরশাহ' সম্ভবত এখনও দর্শক মনে গেঁথে আছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ২০২১ সালে, কোভিড-১৯ মহামারীর কারণে, চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। প্রাইম ভিডিয়োতে সিনেমাটির সাড়া ছিল অভাবনীয়। এটির আইএমডিবি রেটিং ৮.৩।
টোয়েন্টি-ওয়ান
পরমবীর চক্র লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘টোয়েন্টি-ওয়ান’ বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তবে, সিনেমাটির গল্প দর্শকদের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছিল। শ্রী রঘুরাম পরিচালিত ‘টোয়েন্টি-ওয়ান’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দ। তিনি একুশ বছর বয়সী এক সৈনিকের চরিত্রে অভিনয় করেন, যিনি প্রাণ হারান। আইএমডিবি-তে Sটির রেটিং ৬.১।
সর্দার উধম
২০২১ সালে স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিং-এর জীবনের উপর ভিত্তি করে একটি সিনেমা মুক্তি পায়। এই সিনেমাটিতে উধম সিং-এর গল্প তুলে ধরা হয়েছে, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মাইকেল ও ডায়ারকে গুলি করেছিলেন। চলচ্চিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। আইএমডিবি-তে এটির রেটিং ৮.৩।
রাজি
সেহমত নামের এক নারী গুপ্তচরের উপর ভিত্তি করে লেখক হরিন্দর সিক্কা ‘কলিং সেহমত’ বইটি লিখেছিলেন। এযা পরে মেঘনা গুলজার চলচ্চিত্রে রূপ দেন। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। সেহমত ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমী, যিনি একটি পাকিস্তানি পরিবারের পুত্রবধূ হিসেবে থাকতেন। আইএমডিবি-তে এই চলচ্চিত্রটির রেটিং ৭.৭।
নীরজা
{{/usCountry}}সেহমত নামের এক নারী গুপ্তচরের উপর ভিত্তি করে লেখক হরিন্দর সিক্কা ‘কলিং সেহমত’ বইটি লিখেছিলেন। এযা পরে মেঘনা গুলজার চলচ্চিত্রে রূপ দেন। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। সেহমত ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমী, যিনি একটি পাকিস্তানি পরিবারের পুত্রবধূ হিসেবে থাকতেন। আইএমডিবি-তে এই চলচ্চিত্রটির রেটিং ৭.৭।
নীরজা
{{/usCountry}}সোনম কাপুরের ছবি ‘নীরজা’-র গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। নীরজা ভানোত ছিলেন একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট, যিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই ছবিতে নীরজার চরিত্রে অভিনয় করেছেন সোনম। আইএমডিবি-তে এই চলচ্চিত্রটির রেটিং ৭.৬।