নয়া পালক জুড়ল দেবের মুকুটে, অভিনেতার নামে চালু হল ডাক টিকিট

শুধু একজন অভিনেতা হিসাবে নয়, একজন ভালো মানুষ হিসাবেও মানুষের মন বারবার জয় করেছেন দেব। ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে দিয়েছেন তিনি, অভিনয় করেছেন কমার্শিয়াল ছবি থেকে অন্য ধারার ছবি সবেতেই। রাজনৈতিক মঞ্চ থেকেও বারবার করেছেন সকলের মন জয়। এবার দেবের পালা।

Updated on: Jan 17, 2026 7:11 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুধু একজন অভিনেতা হিসাবে নয়, একজন ভালো মানুষ হিসাবেও মানুষের মন বারবার জয় করেছেন দেব। ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে দিয়েছেন তিনি, অভিনয় করেছেন কমার্শিয়াল ছবি থেকে অন্য ধারার ছবি সবেতেই। রাজনৈতিক মঞ্চ থেকেও বারবার করেছেন সকলের মন জয়। এবার দেবের পালা।

নয়া পালক জুড়ল দেবের মুকুটে
নয়া পালক জুড়ল দেবের মুকুটে

মেগাস্টার দেবের নামে এবার ডাক টিকিট চালু করল ভারতীয় ডাক বিভাগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা নিজেই। শনিবার ডাক টিকিটের ছবি ভাগ করে অভিনেতা প্রকাশ করেন নিজের উচ্ছ্বাস।

আরও পড়ুন: সম্পন্ন হল রানী ভবানীর শেষ দিনের শ্যুটিং, মন খারাপ দর্শকদের

ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে দেব লেখেন, ‘আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ভারতীয় ডাক বিভাগকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি সত্যিই কল্পনাও করতে পারিনি। একজন মানুষ হিসাবে সকলের ভালোবাসা এবং বিশ্বাসের এই স্বীকৃতি আমার কাছে চরম প্রাপ্তি। আমি চির কৃতজ্ঞ থাকব সকলের কাছে।’

প্রসঙ্গত, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেবের এই সম্মান প্রাপ্তিতে আনন্দে ভেসেছে গোটা ঘাটালবাসী। তবে সোশ্যাল মিডিয়ায় শনিবার ডাক টিকিটের ছবি প্রকাশ্যে নিয়ে এলেন দেব।

আরও পড়ুন: ‘ডিভোর্সের পরেও খারাপ সময় ও আমায়... ‘, নবনীতাকে শুধুই ‘প্রাক্তন’ বলতে নারাজ জীতু

প্রসঙ্গত, দেবের এই ছবি ভাইরাল হতেই আনন্দে ভাসছে অভিনেতার ভক্তরা। এই প্রাপ্তি যে বিরাট বড় তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যে ডাকটিকিটে জায়গা করে নিয়েছেন নামিদামি ব্যক্তিত্বরা সেখানে জায়গা করে নেওয়া সত্যি গর্বের বিষয়।