সম্পন্ন হল রানী ভবানীর শেষ দিনের শ্যুটিং, মন খারাপ দর্শকদের
প্রথম দিন থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছিল রাজরাজেশ্বরী রানী ভবানী। রাজনন্দিনীর অভিনয় দেখে মানুষ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় প্রথম দিকে ছিল এই ধারাবাহিকটি। কিন্তু দর্শকদের জন্য এবার বিশাল বড়ো দুঃসংবাদ। সম্পন্ন হলেও শেষ দিনের শুটিং।
প্রথম দিন থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছিল রাজরাজেশ্বরী রানী ভবানী। রাজনন্দিনীর অভিনয় দেখে মানুষ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় প্রথম দিকে ছিল এই ধারাবাহিকটি। কিন্তু দর্শকদের জন্য এবার বিশাল বড় দুঃসংবাদ। সম্পন্ন হল শেষ দিনের শুটিং।
সম্পন্ন হল রানী ভবানীর শেষ দিনের শ্যুটিং
জানা গিয়েছে, শেষ দিনের শুটিংয়ে রানী ভবানীর সাম্রাজ্যের একটি অন্য দিক তুলে ধরা হবে। ইতিহাসের অজানা দিক দেখিয়ে তারপরেই বন্ধ হয়ে যাবে ধারাবাহিক। যদিও শেষ দিনের শুটিং সম্পন্ন হয়ে গেলেও এখনই শেষ হয়ে যাচ্ছে না ধারাবাহিক। এখনো মোটামুটি আরও বেশ কিছুদিন দর্শকরা দেখতে পাবেন এই সিরিয়ালটিকে।
এই মুহূর্তে গল্পে দেখানো হয়েছে দেবীপ্রসাদের অত্যাচার আর সহ্য না করতে পেরে তাকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ভবানী। অন্যদিকে সিরাজদৌল্লার সঙ্গেও বেশ কঠিন সংঘাত তৈরি হয়েছে রানীর। কিন্তু পলাশীর যুদ্ধে সিরাজকে পরাজিত করে রাজ্য উদ্ধার করে রানী ভবানী।
সবকিছুই বেশ ভালই চলছিল কিন্তু প্রত্যেক ধারাবাহিকের মত এই সিরিয়ালেরও ভাগ্য নির্ভর করে টিআরপি তালিকা। গত কয়েক সপ্তাহ ধরে এক থেকে দশের মধ্যে জায়গা করতে পারেনি রাজরাজেশ্বরী রানী ভবানী আর তাই অবশেষে বন্ধের মুখে এসে দাঁড়াতে হল ধারাবাহিকটিকে।
ধারাবাহিক শুরু হওয়ার মাত্র ৬ মাসের মধ্যে ধারাবাহিকের পথ শেষ হয়ে যাওয়া নতুন কিছু নয়। তবে এই ধারাবাহিকের অন্যতম সহকর্মী মানসী সেনগুপ্ত এই সময় অনলাইনকে জানিয়েছেন, মাত্র দু'দিনের নোটিসেই নাকি ধারাবাহিক বন্ধ হওয়ার খবর পেয়েছেন তাঁরা। আগে থেকে কিছুই জানতেন না কলাকুশলীরা।।
প্রসঙ্গত, ইতিমধ্যেই স্টার জলসায় নতুন একটি ধারাবাহিকের প্রমো মুক্তি পেয়েছে। ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে একটি ত্রিকোণ প্রেমের কাহিনী তুলে ধরবেন পরিচালক। এই ধারাবাহিকে অভিনয় করবেন দীপান্বিতা রক্ষিত, শুভ্রজিৎ সাহা এবং মন্দিরা। বোঝাই যাচ্ছে যে আগামী দিনে হয়তো রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের স্লট পেতে চলেছে এই নতুন ধারাবাহিকটি।
Home/Entertainment/সম্পন্ন হল রানী ভবানীর শেষ দিনের শ্যুটিং, মন খারাপ দর্শকদের