...
...
Next Story

Indian Idol 16: গতবার ট্রফি ওঠে কলকাতার মানসীর হাতে, এবার ফাইনালেই নেই বাংলা! বাঙালির বাজি কে?

রাত পোহালেই ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে। তবে এবার ট্রফির দৌড়ে নেই বাংলা। কারা লড়ছেন শিরোপার জন্য?

Published on: Jul 25, 2026, 20:31:07 IST
Advertisement

দীঘ প্রতীক্ষিত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৬ জুলাই (রবিবার) অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ (Indian Idol Season 16)-এর ‘গ্র্যান্ড ফিনালে’। এবারের সিজনের থিম ছিল 'যাঁদো কি প্লেলিস্ট' (Yaadon Ki Playlist)। বিগত কয়েক মাস ধরে সুরের মূর্ছনায় দর্শক ও বিচারকদের মন জয় করে সেরা ৬ প্রতিযোগী পৌঁছে গেছেন অন্তিম লড়াইয়ে।

গতবার ট্রফি ওঠে কলকাতার মানসীর হাতে, এবার ফাইনালেই নেই বাংলা! বাঙালির বাজি কে?
গতবার ট্রফি ওঠে কলকাতার মানসীর হাতে, এবার ফাইনালেই নেই বাংলা! বাঙালির বাজি কে?

কিন্তু বাংলার ঝুলিতে এই বছর শুধুই হতাশা। গত বছর ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতেছিলেন কলকাতার মেয়ে মানসী। কিন্তু এবার সেরা ৬-এও জায়গা হয়নি পশ্চিমবঙ্গের কোনও শিল্পীর।

শিরোপার দৌড়ে শেষ ৬ প্রতিযোগী

ট্রফি ও কোটি কোটি দর্শকের মন জয় করার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন-

আনশিকা চোণকার (Anshika Chonkar), জ্যোতির্ময়ী নায়ক (Jyotirmayee Nayak), মনরাজ বীর সিং (Manraj Veer Singh), মিশমি বসু (Myscmme Bosu), সুহেল সূফি (Suhail Sufi) এবং তানিষ্ক শুক্লা (Tanishk Shukla)। বাংলার কেউ না থাকলেও বাঙালির ঝাণ্ডা হাতে নিয়ে রয়েছেন অসমের গুয়াহাটির মেয়ে মিশমি বসু।

বাঙালির বাজি মিশমি

গুয়াহাটির বাসিন্দা হিসেবে তিনি উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টার্স’-এর প্রতিনিধিত্ব করবেন। সঙ্গে মিশে রয়েছে বাংলার আবেগ। এর আগে একাধিক মিউজিক রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকায়, মিশমি বসুকে এই সিজনের ট্রফির জন্য শক্তিশালী দাবিদার হিসেবে ধরা হয়েছে শুরু থেকেই। ইন্ডিয়ান আইডল ১৫-র অংশ ছিলেন মিশমি। সেবার ফাইনালে পৌঁছাতে পারেননি। দ্বিতীয়বার সুযোগ মিস করলেন না। তবে ট্রফি কি উঠবে তাঁর হাতে?

গ্র্যান্ড ফিনালের ঠিক আগের মুহূর্তে আবেগঘন বার্তা দিয়েছেন বিশাল। তিনি জানান, ‘এই সিজনটি অসাধারণ সব প্রতিভায় পরিপূর্ণ ছিল। ফিনালেতে উপস্থিত থাকতে না পেরে আমি সত্যি খুব ব্যথিত। পূর্বনির্ধারিত কিছু কাজের জন্য আমাকে অনুপস্থিত থাকতে হচ্ছে। তবে সেরা ৬ চূড়ান্ত প্রতিযোগী তাঁদের কঠোর পরিশ্রমের জোরেই আজ এই জায়গায় পৌঁছেছেন। তাঁদের সকলের জন্য আমার অনেক শুভকামনা রইল।’

ফিনালেতে চাঁদের হাট

বিশালের অনুপস্থিতি সত্ত্বেও গ্র্যান্ড ফিনালের মঞ্চ মাতাতে বিচারক শ্রেয়া ঘোষাল এবং বাদশাহ (Badshah)-র সাথে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বলিপাড়ার একঝাঁক মহাতারকা। থাকবেন, উষা উত্থুপ, উদিত নারায়ণ, কুমার শানু, পাপন, শেহনাজ গিল এবং উর্মিলা মাতন্ডকর।

কখন ও কোথায় দেখা যাবে?

২৬ জুলাই, রবিবার রাত থেকে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন (Sony Entertainment Television) চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সোনি লিভ (SonyLIV)-এ সরাসরি সম্প্রচারিত হবে ইন্ডিয়ান আইডল সিজন ১৬-র গ্র্যান্ড ফিনালে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe