ইন্ডিয়ান আইডল ১৬-র এর গ্র্যান্ড ফিনালে ছিল রবিবার অর্থাৎ ২৬ জুলাই। গানের রিয়েলিটি শোয়ের ট্রফি জিতে নিয়েছেন জ্যোতির্ময়ী নায়ক। এর সঙ্গে তিনি ২০ লক্ষ টাকার পুরস্কারও জিতেছেন। দর্শকদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জ্যোতির্ময়ী। অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মিশমি বসু, সুহেল সুফি এবং তনিষ্ক শুক্লাকে পরাজিত করেছেন। প্রথম রানারআপ হন তানিষ্ক শুক্লা, তৃতীয় স্থান অর্জন করেন মনরাজ।

ওড়িশার ভুবনেশ্বরের কৃতি সন্তান ও প্রতিভাবান প্লেব্যাক গায়িকা জ্যোতির্ময়ী নায়ক। ইতিমধ্যেই প্লে ব্যাক করে ফেলেছেন একাধিক ওডিয়া ছবিতে। গানকে শুধু বিনোদন নয়, নিরাময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেন তিনি। ক্যান্সার আক্রান্ত রোগী ও মানসিক অবসাদগ্রস্তদের গান শুনিয়ে মানসিক শক্তি জোগান। ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের থেরাপি দিয়ে থাকেন তিনি। তবে এবার ইন্ডিয়ান আইডল জয়ের পর জাতীয় স্তরে পেয়েছেন স্বীকৃতি।
ইন্ডিয়ান আইডলের বিজেতা হিসেবে জ্যোতির্ময়ী জিতে নিয়েছেন ২০ লক্ষ টাকা। অন্য রানার্সআপরা ৫ লক্ষ টাকা পেয়েছেন। ইন্ডিয়ান আইডলের ১৬ নম্বর সিজন জেতার পর জ্যোতির্ময়ী বলেন, প্রতিটি পারফরম্যান্স তাঁকে আরও ভালো গায়ক, আরও দক্ষ পারফর্মার এবং আরও পরিণত মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা দিয়েছে। এই দীর্ঘ সফরে যা যা শিখেছেন, তা তিনি সারাজীবন মনে রাখবেন বলেও জানান।
ইন্ডিয়ান আইডল ১৬-এর বিজেতা আরও বলেন যে, এই ট্রফি শুধুমাত্র তাঁর নয়, বরং তাঁদের সকলের, যাঁরা সবসময় তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন। ভবিষ্যতেও এমন গান তৈরি করতে চান, যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, অনুপ্রেরণা জোগাবে এবং সকলকে গর্বিত করবে।
পুরো মরসুম জুড়েই একের পর এক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন জ্যোতির্ময়ী। 'ও জব তক হ্যায় জান, জানে জাহাঁ ম্যায় নাচুঙ্গি' গানটি পরিবেশন করার পর প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। আবার 'জানে কিউ লোগ মোহব্বত কিয়া করতে হ্যায়' গানটি গাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী লীনা চন্দভারকর।
{{/usCountry}}পুরো মরসুম জুড়েই একের পর এক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন জ্যোতির্ময়ী। 'ও জব তক হ্যায় জান, জানে জাহাঁ ম্যায় নাচুঙ্গি' গানটি পরিবেশন করার পর প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। আবার 'জানে কিউ লোগ মোহব্বত কিয়া করতে হ্যায়' গানটি গাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী লীনা চন্দভারকর।
{{/usCountry}}রবিবার অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে পর্বে বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষা উথুপ, উদিত নারায়ণ, পাপন, কুমার শানু, শেহনাজ গিল এবং উর্মিলা মাতন্ডকর। তাঁদের উপস্থিতিতে জমে ওঠে 'ইন্ডিয়ান আইডল ১৬'-এর গ্র্যান্ড ফিনালের আসর।
বিশাল দাদলানিও এই মরসুমের বিচারক ছিলেন। তবে ফাইনালে থাকতে পারেননি। কিন্তু যখন বিজয়ী ঘোষণা করা হচ্ছিল, তখন ভিডিয়ো কলের মাধ্যমে শোয়ের অংশ হয়ে ওঠেন বিশাল।