Indira Dhar: চলতি বছরে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে নিজের তৃতীয় ছবি প্রদর্শন করেন ইন্দিরা ধর। এই মুহূর্তটা প্রত্যেকটি বাঙালির কাছে ভীষণ গর্বের। এবার নিজের জীবনেও দ্বিতীয় ইনিংস শুরু করলেন ইন্দিরা।
Indira Dhar: চলতি বছরে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে নিজের তৃতীয় ছবি প্রদর্শন করেন ইন্দিরা ধর। এই মুহূর্তটা প্রত্যেকটি বাঙালির কাছে ভীষণ গর্বের। এবার নিজের জীবনেও দ্বিতীয় ইনিংস শুরু করলেন ইন্দিরা। ২০২৩ সালে প্রাক্তন স্বামী স্নিগ্ধর সঙ্গে বিবাহ বিচ্ছেদের তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন ইন্দিরা। সায়ন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। মায়ের বিয়ের সাক্ষী থাকলো ছোট্ট কবীর।
কান থেকে ফিরেই সুখবর জানালেন ইন্দিরা
নিজের জীবনের এই বড় খুশির দিনে সংবাদ প্রতিদিনকে ইন্দিরা জানান, ছেলের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সায়নকে নিজের বাবার মতই ভালোবাসে ছোট্ট কবীর। তবে বিয়েটা একমাস আগেই হয়েছে। কান চলচ্চিত্র উৎসবের মাঝে এই খবরটা প্রকাশ্যে আসুক চাইনি। তাই ফিরেই এই খবরটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম।
প্রসঙ্গত, কাজের সূত্রেই সায়ন এবং ইন্দিরার আলাপ হয়। দুজনেই তাঁদের জীবনের অতীত ভুলে নতুনভাবে এগোতে চেয়েছিলেন, আর তাই সমস্ত দিক বজায় রেখেই একসঙ্গে নতুন ভাবে এগুলোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দিরা এবং সায়ন। তবে ভিন্ন মেরুর মানুষ হলেও শুধুমাত্র ছেলের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইন্দিরা।
উল্লেখ্য, ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে নিজের প্রথম ছবি ‘পুতুল’ প্রদর্শন করেছিলেন ইন্দিরা। এরপর ২০২৫ সালে ‘ইকোস অফ ভেলর’ ছবি প্রদর্শন করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন ইন্দিরা। এবার এই বছর অর্থাৎ ২০২৬ সালে ‘আ টেল অফ দ্যা ওম্যান’ সিনেমাটি প্রদর্শিত করে হ্যাটট্রিক করলেন পরিচালক।
ইন্ডিয়ার কথায়, শুধুমাত্র ‘আ টেল অব দ্যা ওম্যান’ নয়, ‘ইকোস অফ ভেলোর’ যদি তিনি বাংলায় তৈরি করতেন সেক্ষেত্রেও তিনি ঋতুপর্ণা সেনগুপ্তকেই কাস্ট করতেন। ইন্দিরা পরিচালিত ‘ইকোস অফ ভেলর’ ২০২৬ সালের শেষে মুক্তি পাবে। ‘আ টেল অফ দু ওম্যান’ মুক্তি পাবে পরের বছর।