ভিলেন থেকে এবার সোজা আধ্যাত্মিক চরিত্র, ‘সতীপীঠ কালীঘাট’- এ থাকবেন ইন্দ্রজিৎ

আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে আধ্যাত্মিক ধারাবাহিক সতীপীঠ কালীঘাট। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো দেখে বেশ মুগ্ধ হয়েছেন দর্শকরা।

Published on: Aug 23, 2026, 14:01:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ২৪ অগস্ট থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে আধ্যাত্মিক ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো দেখে বেশ মুগ্ধ হয়েছেন দর্শকরা। অনেকদিন বাদে জি বাংলায় আবার এমন একটি পৌরাণিক গল্পের ওপর ধারাবাহিক তৈরি হতে চলেছে, যাতে খুশি হয়েছেন দর্শকমহল।

‘সতীপীঠ কালীঘাট’- এ থাকবেন ইন্দ্রজিৎ
‘সতীপীঠ কালীঘাট’- এ থাকবেন ইন্দ্রজিৎ

ধারাবাহিকে কারা অভিনয় করবেন, সেই তালিকা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। একের পর এক অভিনেতা অভিনেত্রীরা সামনে আসছেন যারা এই সিরিয়ালে অভিনয় করবেন। এবার জানা গেল ধারাবাহিকে জিয়া গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ইন্দ্রজিৎ মজুমদার।

আরও পড়ুন: ‘তুমি ওকে জড়িয়ে ধরলে কেন?’ কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের

ইন্দ্রজিৎ মজুমদারের একটি লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অফ হোয়াইট রঙের একটি পাঞ্জাবি সঙ্গে চাদর, ক্লিন শেভড মুখে মোটা গোঁফ, সবটা মিলিয়ে একটি রাজকীয় ভাব রয়েছে এই গোটা লুকের মধ্যে।

প্রসঙ্গত, এই মুহূর্তে ইন্দ্রজিৎ অভিনয় করছেন ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে। তার আগে পরিণীতা ধারাবাহিক অভিনয় করতে দেখা দিয়েছিল অভিনেতাকে। পরিণীতা ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর পর লক্ষ্মী ঝাঁপি ধারাবাহি কে পাপ্পু চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

এবার সেই নেতিবাচক চরিত্রকে পুরোপুরি সরিয়ে রেখে একদম অন্যরকম একটি চরিত্রে ধরা দিতে চলেছেন ইন্দ্রজিৎ। ধারাবাহিকে লক্ষীকান্ত রায়চৌধুরী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পণ ঘোষালকে।

এই ধারাবাহিকে বসন্ত রায়ের চরিত্রে ধরা দিতে দেখা যাবে অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। এই ধারাবাহিকে অভিনয় করবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবাশীষ মন্ডল, দ্রোণ মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করবেন বৈদ্যবাটির মহানিকা।

আরও পড়ুন: 'রাজনীতি থেকে চিরকাল দূরে থাকি...', বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা

আগামী ২৪ আগস্ট থেকে রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সোম থেকে শুক্রবার। আপাতত এই পৌরাণিক গল্পটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।