...
...
Next Story

ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রাণী দত্ত! কোন মেগা দেখা যাবে তাঁকে? মুখ্য ভূমিকায় থাকছেন ‘ম্যাহেক’ কৌশিকী

এবার আর পার্শ্ব চরিত্র নয়, একেবারে মেগার নায়িকা তিনি। আর তাঁর এই মেগার হাত ধরেই ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। নায়কের ভূমিকায় কে থাকছেন?

Published on: Nov 5, 2025, 16:48:47 IST
Advertisement

কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা 'গীতা এলএলবি'। এই ধারাবাহিকের নায়িকা ‘গীতা’ হিয়া মুখোপাধ্যায় তো বটেই। তাছাড়াও আরও বেশ কিছু মুখ দারুণ ভাবে জনপ্রিয়। তাদের মধ্যে অন্যতম ‘ম্যাহেক’ অর্থাৎ কৌশিকী পাল। পার্শ্ব চরিত্র হলেও, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। তবে এবার আর পার্শ্ব চরিত্র নয়, একেবারে মেগার নায়িকা তিনি। আর তাঁর এই মেগার হাত ধরেই ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। নায়কের ভূমিকায় কে থাকছেন?

ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রাণী! কোন মেগা দেখা যাবে তাঁকে? মুখ্য ভূমিকায় থাকছে কৌশিকী
ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রাণী! কোন মেগা দেখা যাবে তাঁকে? মুখ্য ভূমিকায় থাকছে কৌশিকী

আরও পড়ুন: সৃজিতের ছবিতে মিলবে শ্রীচৈতন্য অন্তর্ধানের উত্তর? ঘষা কাঁচের ফ্রেমে তিন সময়ের সমাবর্তন ‘লহ গৌরাঙ্গের নাম রে…’-এ টিজার

জানা গিয়েছে জি বাংলায় আসছে নতুন মেগা 'বেশ করেছি প্রেম করেছি'। আর এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিকী পালকে। কৌশিকীর মায়ের চরিত্রে রয়েছেন ইন্দ্রাণী দত্ত। তাঁর নায়িকার বিপরীতে দেখা মিলবে রাজদীপ গোস্বামীর। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা ও পরিচালনায় এই ধারাবাহিক আসছে।

'বেশ করেছি প্রেম করেছি'-এর গল্প

গল্পে রাজদীপকে দেখা যাবে 'স্বয়ম'-এর চরিত্রে। অন্যদিকে কৌশিকীর চরিত্রের নাম 'জুঁই'। ‘স্বয়ম’ এক সাদামাঠা ছেলে, যে প্রেমে পড়ে জুঁইয়ের। এবার জুঁই স্বয়মকে মন দেবে কি না, তা নিয়ে এগোয় গল্প। দু'জনেই বয়ঃসন্ধির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যে জেন-জিরা বর্তমানে চর্চায়, যাঁদের প্রেমের ধরণ নিয়ে নানা প্রশ্ন তোলে সমাজ এই গল্প তাঁদের কথা বলবে। এই গল্প বলবে জেন-জি প্রেমের কথা।

তবে কেবল বর্তমান প্রজন্ম নয়, চিঠি, রবিঠাকুরের গান সবটা নিয়ে আগের প্রজন্মও যে প্রেমে পড়ত সেই গল্পও দেখানো হবে এই ধারাবাহিকে। আসলে দুটি ভিন্ন লেন্স দিয়ে ফুটে উঠবে গল্প। আর আগের প্রজন্মের প্রেমের কাহিনীর মুখ্য চরিত্রতেই নজর কাড়তে চলেছেন ইন্দ্রাণী দত্ত, অর্থাৎ পর্দার জুঁইয়ের মা। সেই সময়কার চরিত্র হিসেবে গল্পে আসবেন ভরত কল, অসীম রায়চৌধুরী প্রমুখ অভিনেতা। জানা গিয়েছে আগামী মাস থেকে শুরু হবে এই ধারাবাহিক।

প্রসঙ্গত, বর্তমানে ইন্দ্রাণী-কন্যা রাজনন্দিনী পালকে স্টার জলসায় দেখা যায় 'রাজরাজেশ্বরী রাণী ভবাণী'-এর প্রধান চরিত্রে। আর এবার জি বাংলায় মা। ফলে মা ভার্সেস মেয়ে যে হতে চলেছে তা বলাই বাহুল্য। তবে এই মেগা সম্প্রচারের সময় এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু 'জীবন সাথী'-এর পর এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেক বছর পর ছোট পর্দায় ফিরতে চলেছেন ইন্দ্রাণী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe