...
...
Next Story

'আমার মতো হয়ে দেখান না...', স্টেরয়েড বিতর্কে ট্রোলারদের কড়া বার্তা ইন্দ্রানীর

কিছুদিন আগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী হালদারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে তাঁকে দেখে নেট পাড়ার বাসিন্দাদের একাংশ তুমুল কটাক্ষ করতে শুরু করেন।

Published on: Oct 7, 2026, 16:20:28 IST
Advertisement

কিছুদিন আগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী হালদারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে তাঁকে দেখে নেট পাড়ার বাসিন্দাদের একাংশ তুমুল কটাক্ষ করতে শুরু করেন। অভিনেত্রীর শারীরিক পরিবর্তন নিয়ে কুরুচিকর মন্তব্য করেন অনেকে। এবার নিজের রোগা হওয়ার রহস্য ফাঁস করে ট্রোলারদের এক হাত নিলেন অভিনেত্রী নিজেই।

স্টেরয়েড বিতর্কে ট্রোলারদের কড়া বার্তা ইন্দ্রানীর
স্টেরয়েড বিতর্কে ট্রোলারদের কড়া বার্তা ইন্দ্রানীর

ট্রোলারদের উদ্দেশ্যে ইন্দ্রানী বলেন, 'করুক না আমার মতো জিম, আমার মতো ৮০ কেজি ওজন তুলুক না। দু'ঘণ্টা জিমের কাটি আসুক না। আমার মতো অধ্যবসায় থাকুক না। আমার মতো ডায়েট করে দেখাক না। তবে তো বুঝবো। আগে খাবার কন্ট্রোল করতে হবে। মুখে তালা দিতে শিখতে হবে। খাব না মানে খাব না। আমি তো এই ভাবেই নিজের ওজন কমিয়েছি, এখন তো আমি সব খাই। বিরিয়ানি মিষ্টি সবকিছুই এখন আমি খাই।'

আরও পড়ুন: বিগ বসের ঘর থেকে উধাও খাবার-জল, কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রতিযোগীরা

ইন্দ্রানী হালদার রোগা হওয়ার জন্য স্টেরয়েড নিয়েছেন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী হেসে বলেন, ‘পুজোর আগে আর আমি খারাপ কথা বলতে চাই না। যার যা মনে হয়েছে হোক। আমার মতো অধ্যাবসায় কেউ করতে পারবে না। যে বলছে তাকে জগন্নাথ আশীর্বাদ করুক।’

প্রসঙ্গত, মাঝে বেশ কিছুটা সময় বিরতিতে ছিলেন ইন্দ্রানী হালদার। আবার নতুন করে কাজে ফেরার জন্য প্রস্তুত তিনি। তবে ধারাবাহিককে আর অভিনয় করার ইচ্ছে নেই তাঁর, টানা কতক্ষণ কাজ করার মতো শরীর আর নেই বলেই জানান অভিনেত্রী। তবে গোয়েন্দা গিন্নির মতো যদি প্রজেক্ট থাকে তাহলে অবশ্যই তিনি কাজ করতে চান।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks