রেড কার্পেটে লেভেন্ডার রঙের ডিজাইনার শারারা ও ক্রপ টপ পরে পোজ দিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। কিন্তু সেই রূপ ও পোশাক সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হলো একশ্রেণীর নেটিজেনদের কদর্য ট্রোলিং! কারও চোখে তিনি ‘সুগার আন্টি’, কেউ আবার তাঁর স্বাদ-রুচি নিয়ে প্রশ্ন তুলে আখ্যা দিলেন ‘বুড়ি’ হিসেবে। তবে চুপ করে বসে থাকার পাত্রী নন ‘গোয়েন্দা গিন্নি’! কমেন্ট বক্সে নিজেই নেমে ট্রোলারদের একেবারে ধুয়ে দিলেন অভিনেত্রী। ফাঁস করলেন নিজের আসল বয়সও!

'আমি কি পরব সেটা আমি বুঝব, পাবলিক না!'
অনামিকা নামের এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘ওনাকে কি এই ড্রেসটা মানিয়েছে? এদের রুচির দুর্ভিক্ষ হয়েছে। নারীদের একমাত্র সৌন্দর্য তার মাতৃত্ব। উনি এখনো নাকি ৪০ বছর বয়স অথচ উনাকে আমি শিশু অবস্থায় দেখি ‘শ্বেত পাথরের থালা’য়!’ এই মন্তব্যের জবাবে সোজাসুজি নিজের ক্ষোভ উগরে দিয়ে ইন্দ্রাণী হালদার লেখেন: ‘আমার ৪০ বছর বয়স কে বলেছে, কোন গাধা? ১৯৭১ বর্ন আমি (১৯৭১ সালে আমার জন্ম)! ৪০ কী করে হয়? আর আমি কী পরব সেটা আমি বুঝব, পাবলিক না। আপনি কী ড্রেস পরবেন না হাফ পরবেন না শাড়ি পরবেন সেটা কি আমি ঠিক করব? সো প্লিজ মাইন্ড ইয়োর ওন বিজনেস! ভালো না লাগলে আমার পোস্ট দেখবেন না। জয় জগন্নাথ প্রভু!’
‘সুগার আন্টি’ কটাক্ষ ও শরীর নিয়ে ব্যাখ্যার পাল্টা জবাব
অন্য এক অনুগামী তাঁকে রসিকতা করে ‘সুগার আন্টি’ বললে অভিনেত্রী মিষ্টি হেসে অথচ কড়া সুরে জবাব দেন, ‘আন্টি বললে খুব কষ্ট পেলাম, ঠাকুমা বলো! আর তুমি ঠিকই বলেছ, আই অ্যাম লাইক আ সুগার... ভেরি সুইট! লোকেরা তাই বলে।’
{{/usCountry}}অন্য এক অনুগামী তাঁকে রসিকতা করে ‘সুগার আন্টি’ বললে অভিনেত্রী মিষ্টি হেসে অথচ কড়া সুরে জবাব দেন, ‘আন্টি বললে খুব কষ্ট পেলাম, ঠাকুমা বলো! আর তুমি ঠিকই বলেছ, আই অ্যাম লাইক আ সুগার... ভেরি সুইট! লোকেরা তাই বলে।’
{{/usCountry}}অন্যান্যদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে অভিনেত্রী আরও জানান, বয়স ও শরীরের কারণে শারীরিক সমস্যা এবং পিঠের ব্যথার জন্যই তাঁকে ওজন কমাতে হয়েছে এবং যোগব্যায়াম করতে হচ্ছে। মুম্বাইয়ের নায়িকারা তাঁর চেয়েও রোগা। নিজের ইচ্ছেমতো পোশাক পরার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের বডি শ্যেনিং ও বয়স নিয়ে ট্রোল করার এই মানসিকতার বিরুদ্ধে ইন্দ্রাণী হালদারের এই চাঁচাছোলা জবাবকে সাধুবাদ জানিয়েছেন তাঁর হাজার হাজার ভক্ত ও বিনোদন জগৎ। মাঝে বেশ কয়েকবছর লাইমলাইট থেকে দূরে ছিলেন ইন্দ্রাণী হালদার। শারীরিক অসুস্থতার জেরে বেড়েছিল ওজন, কিন্তু এখন তিনি পুরোপুরি সুস্থ। শরীর নিয়ে ট্রোলিংকে পাত্তা না দিয়ে নিজের শর্তে জীবন বাঁচার বার্তা দিচ্ছেন অভিনেত্রী।