হঠাৎ করেই ট্রোলের নিশানায় ইন্দ্রাণী হালদার। বেশ লম্বা সময় পর প্রকাশ্যে এসে সকলকে চমকে দেন অভিনেত্রী। দেখেই বোঝা যাচ্ছে, বেশ অনেকখানি ওজন ঝরিয়েছেন। তবে এই ওজন কমার কারণেই নাকি বডি শেমিংয়ের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সম্প্রতি মিডিয়ার সামনে এসে ট্রোলারদের একহাত নিলেন তিনি।

ইন্দ্রাণী হালদারকে বলতে শোনা যায়, ‘মানুষ কেমন নিষ্ঠুর হয়! বলছে ওঁর কি ডায়াবেটিস হয়েছে? ওঁর কি ক্যানসার হয়েছে? ওঁর কি এই হয়েছে, তাই হয়েছে… লোকে কি চায় আমি ক্যানসারে মরে যাই!’
ইন্দ্রাণী হালদার আরও জানান যে, তাঁর গোটা বাড়ির লোক ডায়াবেটিসে আক্রান্ত। তিনি তিনি এতটাই স্বাস্থ্যসচেতন যে, সঠিক লাইফস্টাইলের মাধ্যমে রোগকে দূরে রাখতে পেরেছেন। বলেন, ‘আমার গোটা বাড়ি শুদ্ধ সবাই ডায়াবেটিসে মারা গিয়েছে। কিন্তু আমি একমাত্র যার কোনোরকম রোগ নেই। না ডায়াবেটিস, না থাইরয়েড, না প্রেসার। যেহেতু আমার বাবা-ভাই-সবাই ডায়াবেটিক, আমি আরও ভয়তে নিজেকে কন্ট্রোল করেছি।’
এরপর ট্রোলারদের উদ্দেশে ইন্দ্রাণী হালদারের পরামর্শ, তাঁকে কটাক্ষ করার চাইতে এই সমস্ত মানুষরা নিজেদের শরীর নিয়ে আরও বেশি সচেতন হোক। বলেন, ‘তোরাও কর না। ডায়েট কর, জিম কর। কতরকম কমেন্ট লোকের, 'চিমড়ে পড়া চেহারা', 'চুপসে গেছেন'। তবে আমি কিছু বলিনি। আমার ফ্যান যারা তাঁরাই ঝেরে কাপড় পরিয়ে দিয়েছে।’
‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে নিজেকে একপ্রকার সকলের চোখের আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সেইসময় তাঁর ওজন বেড়ে যাওয়া নিয়েও কম আলোচনা হয়নি। আসলে সেই সময় পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। স্টেরয়েড ওষুধ খেতে হয়েছিল। যার প্রভাব পড়েছিল শরীরে। বন্ধ ছিল শরীরচর্চাও। সেই সময় ওজন বেড়ে প্রায় ৭৫ কেজি হয়ে গিয়েছিল। এরপর ২২ কেজি ওজন কমিয়েছেন। কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিনযুক্ত খাবার ছিল ডায়েটে। সঙ্গে নিয়মিত শরীরচর্চা। সেইসময় মোটা হয়ে গিয়েছিলেন বলে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলেন। তাই বেশ নিষ্ঠা-সহ কমিয়েছেন ওজন।
{{/usCountry}}‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে নিজেকে একপ্রকার সকলের চোখের আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সেইসময় তাঁর ওজন বেড়ে যাওয়া নিয়েও কম আলোচনা হয়নি। আসলে সেই সময় পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। স্টেরয়েড ওষুধ খেতে হয়েছিল। যার প্রভাব পড়েছিল শরীরে। বন্ধ ছিল শরীরচর্চাও। সেই সময় ওজন বেড়ে প্রায় ৭৫ কেজি হয়ে গিয়েছিল। এরপর ২২ কেজি ওজন কমিয়েছেন। কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিনযুক্ত খাবার ছিল ডায়েটে। সঙ্গে নিয়মিত শরীরচর্চা। সেইসময় মোটা হয়ে গিয়েছিলেন বলে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলেন। তাই বেশ নিষ্ঠা-সহ কমিয়েছেন ওজন।
{{/usCountry}}ইন্দ্রাণী জানিয়েছেন যে, ওজন বেড়ে গিয়েছিল যেই সময়টায়, তখন কিছু কাজের অফারও এসেছিল তাঁর কাছে। তবে সেসব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ মোটা চেহারায় ক্যামেরার সামনে আসতে চাননি। তবে এখন ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুত। শুধু পছন্দের কাজ পাওয়ার অপেক্ষা।