সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের বয়স ও চেহারা নিয়ে কটাক্ষ নতুন কোনও ঘটনা নয়। তবে বেশিরভাগ তারকা এই ধরনের ট্রোল এড়িয়ে গেলেও এবার চুপ থাকলেন না ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার। নিজের চেহারা ও বয়স নিয়ে কটাক্ষ করা এক নেটিজেনকে সোজা ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে কড়া জবাব দিলেন তিনি।

শ্রীময়ী ধারাবাহিকের পর দীর্ঘদিন লাইমলাইট থেকে গায়েব ছিলেন অভিনেত্রী। মাঝে শারীরিক অসুস্থতার জেরে তাঁর ওজন বেড়েছিল অনেকখানি। তবে এখন ওজন ঝরিয়ে পুরোনো চেহারায় ফিরেছেন অভিনেত্রী। আজকাল ফের ক্য়ামেরার সামনে দেখা মিলছে টলিপাড়ার আদরের ‘মামণিদি’র। ছোটপর্দায় রিয়ালিটি শো-এ কাজের ইচ্ছে প্রকাশ করলেও মেগা সিরিয়াল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইন্দ্রাণী হালদার। এর মাঝেই নতুন একটি ফটোশ্যুটের ছবি পোস্ট করেন অভিনেত্রী। তাতেই এক নেটিজেন তাঁকে বয়স নিয়ে খোঁচা দেয়।
নেটিজেনের বয়সের খোঁচা ও ইন্দ্রাণীর সপাট জবাব
এক ট্রোলার অভিনেত্রীর ছবি দেখে লেখেন, ‘নিজেকে আগে সুস্থ করো। কী বয়স্ক লাগছে!!’ চরম কড়া ও ব্যঙ্গাত্মক ভাষায় সেই ট্রোলারের কমেন্টের উত্তর দেন ‘গোয়েন্দা গিন্নী’।
ইন্দ্রাণী হালদারের জবাব: ‘আপনি প্লিজ এই হাতির মতো চেহারা নিয়ে সমুদ্রের ধারে গিয়ে টাইট গেঞ্জি আর প্যান্ট পরে সোশ্যাল মিডিয়াতে বেশি করে ছবি দেবেন…. সামনে শীত আসছে, সার্কাসে হাতির দরকার, আপনাকে আমন্ত্রণ করতে পারে’।
শুধু তাই নয়, অভিনেত্রীর হয়ে আরেক অনুরাগী ওই ট্রোলারকে কড়া জবাব দিলে ইন্দ্রাণী হাসির ইমোজি দিয়ে রসিকতার ছলে লেখেন— ‘আমার আর কিছু বলার নেই, উনি পাগল’।
{{/usCountry}}শুধু তাই নয়, অভিনেত্রীর হয়ে আরেক অনুরাগী ওই ট্রোলারকে কড়া জবাব দিলে ইন্দ্রাণী হাসির ইমোজি দিয়ে রসিকতার ছলে লেখেন— ‘আমার আর কিছু বলার নেই, উনি পাগল’।
{{/usCountry}}ছোটপর্দায় বিরতি ও কেরিয়ারের নতুন অধ্যায়
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার দীর্ঘদিন ধরে বাংলা মেগা ধারাবাহিকের অন্যতম সেরা মুখ ছিলেন। তবে ছোটপর্দায় নিয়মিত শুটিংয়ের বাঁধাধরা নিয়ম ও শারীরিক চাপের কারণে তিনি মেগা সিরিয়ালে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রিয়ালিটি শো-এর সঞ্চালনায় আগ্রহী, কাজ করতে চান ওটিটি প্ল্য়াটফর্মেও। জানিয়েছেন, ‘ভালো সুযোগ পেলে নিশ্চয় কাজ করব’।
ইন্দ্রাণী হালদার কোনওদিনই নিজের বয়স লুকানোয় বিশ্বাসী নন। প্রাণ খুলে বাঁচতে ভালোবাসেন পঞ্চাশোর্ধ ইন্দ্রাণী, বরাবরই স্পষ্টবক্তা অভিনেত্রী। এদিনও তাই ট্রোলারকে কড়া জবাব দিলেন অভিনেত্রী।