...
...
Next Story

Indrani Halder: 'ইন্দ্রাণী হালদার এখনও ফুরিয়ে যায়নি…’, ৩ বছর ধরে গায়েব,কেমন আছেন শ্রীময়ী নায়িকা?

শ্রীময়ীর মতো ব্লকবাস্টার মেগার পর আচমকাই লাইমলাইট থেকে গায়েব ইন্দ্রাণী হালদার। আজকাল কেন কোথাউ দেখা যায় না তাঁকে?

Published on: Mar 23, 2026, 09:00:45 IST
Advertisement

শ্রীয়মীর মতো সফল ধারাবাহিকের পর হঠাৎ করেই গায়েব ইন্দ্রাণী হালদার। গত চার বছর যাবত ছোটপর্দায় দেখা নেই তাঁর, টিভির পর্দাই শুধু নয় সেভাবে জনসমক্ষেই ধরা দেন না টলিউডের ‘মামণি’। তাঁকে দর্শক শেষ দেখেছে ২০২৩ সালে ছোটলোক ওয়েব সিরিজে। যার শ্যুটিং হয়েছিল মাস কয়েক আগেই। হঠাৎ কী হল অভিনেত্রীর?

'ইন্দ্রাণী হালদার এখনও ফুরিয়ে যায়নি…’, ৩ বছর ধরে গায়েব,কেমন আছেন শ্রীময়ী নায়িকা?
'ইন্দ্রাণী হালদার এখনও ফুরিয়ে যায়নি…’, ৩ বছর ধরে গায়েব,কেমন আছেন শ্রীময়ী নায়িকা?

কেন পর্দা থেকে উধাও হয়েছিলেন ইন্দ্রাণী? এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই বিরতি ছিল অনিচ্ছাকৃত। কোমরের গুরুতর চোটের কারণে প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলেন তিনি। স্টেরয়েড নেওয়ার ফলে ওজন বেড়ে গিয়েছিল অনেকটাই। সেই ধাক্কা সামলে ওঠার আগেই লিগামেন্ট ছিঁড়ে আরও ছয় মাসের ভোগান্তি। গত সেপ্টেম্বর থেকে জিমে গিয়ে নিজেকে ফের আগের ছাঁচে গড়ার লড়াই চালাচ্ছেন তিনি। এখন ওজন ঝরিয়ে আগের অবস্থায় অনেকটাই ফিরে এসেছেন অভিনেত্রী।

টলিউডের প্রথম সারির পরিচালকদের ছবিতে তাঁকে দেখা যায় না কেন? ইন্দ্রাণী অ2অনুস্বরকে সোজাসাপ্টাভাবে জবাব— ‘কৌশিক গাঙ্গুলী বা সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা যখন ভালো কাজ করছিলেন, তখন তাঁরা আমাকে নেননি। নিলেই করতাম। তবে আমি ফুরিয়ে যাইনি, ভালো প্রস্তাব এলে সিনেমা বা সিরিয়াল— সব করব।’ শ্রীলেখা মিত্রের তোলা ‘স্বজনপোষণ’ বিতর্ক নিয়ে তাঁর মত— ‘আমরা যে যার ভাগ্যে করে খাই। কারও আটকানো বা পুশিংয়ে ভাগ্য পাল্টায় না। আমার ভাগ্য ও যোগ্যতায় পরিচালকরা যা দেওয়ার দিয়েছেন, সেটুকুই আমি পেয়েছি।'

পর্দায় ‘আদর্শ বৌমা’ হলেও বাস্তবে তাঁর সাফল্যের কারিগর তাঁর শ্বশুরবাড়ি। স্বামী ভাস্কর এবং শাশুড়ি-ননদের থেকে যে সমর্থন তিনি পেয়েছেন, তাকে ‘বিরাট ভাগ্য’ বলে মনে করেন তিনি। তবে বর্তমান প্রজন্মের নারীর প্রতিনিধি হিসেবে তিনি ‘শ্রীময়ী’র চেয়ে ‘গোয়েন্দা গিন্নি’র পরমা মিত্রকেই এগিয়ে রাখছেন, কারণ আজকের মেয়েরা শুধু সংসারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেবে— এটা তিনি বিশ্বাস করেন না।

এখন চিত্রনাট্য নির্বাচনে তিনি অনেক বেশি খুঁতখুঁতে। হুবহু ‘শ্রীময়ী’র মতো চরিত্রের পুনরাবৃত্তি তিনি করতে চান না। তবে যদি আবারও জন্ম নিতে হয়, তবে তিনি ‘ইন্দ্রাণী হালদার’ হয়েই ফিরতে চান, কারণ তিনি নিজের অস্তিত্বকে চুটিয়ে উপভোগ করছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks