...
...
Next Story

রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে এলেন ইন্দ্রনীল খাঁ, এখন কেমন আছেন অভিনেতা?

গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজেশ শর্মা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রথম দিন থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে গোটা ব্যাপারটা তত্ত্বাবধানে রাখছেন।

Published on: Jul 10, 2026 07:05 PM IST
Advertisement

গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজেশ শর্মা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রথম দিন থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে গোটা ব্যাপারটা তত্ত্বাবধানে রাখছেন। সকাল বিকেল হাসপাতালে যাচ্ছেন অগ্নিদেব এবং সুদীপা চট্টোপাধ্যায়। এবার রাজেশকে দেখতে হাসপাতালে এলেন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে এলেন ইন্দ্রনীল খাঁ
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে এলেন ইন্দ্রনীল খাঁ

রাজেশের সঙ্গে দেখা করে অভিনেতার স্বাস্থ্যের আপডেট নেন মন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। এদিন অভিনেতার আপ্ত সহায়ক জানিয়েছেন, রাজেশ আগের থেকে অনেকটা ভালো আছেন। ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। হাসিমুখেই কথাবার্তা চলে।

আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

প্রসঙ্গত, প্রথমে জানা যায় হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা। পরবর্তীকালে অভিনেতাকে ভর্তি করানো হয় হাসপাতালে। গত মঙ্গলবার সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ। খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা শরীরে। সংক্রমণ যাতে ফুসফুস অবধি না পৌঁছাতে পারে তার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। জ্বর রয়েছে, রয়েছে শ্বাসকষ্টও।

আরও পড়ুন: 'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

কিন্তু আশ্চর্যজনকভাবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজেশের আপ্ত সহায়ক জানান, কোনও প্রকার কামড়ে নয় বরং সুগারের ওঠানামার কারণেই এই সমস্যা হয়েছে। যে সংক্রমণ হয়েছে সেটা ত্বকে হয়েছে, শরীরের ভেতরে কোনও সংক্রমণ হয়নি। রাজেশ শর্মা এখন অনেকটাই সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরে আসবেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe