...
...
Next Story

Ranjoy-Abhika: 'ছুটি' অভিকার সঙ্গে রোমান্টিক ছবি, রণজয়-শ্যামৌপ্তির দম্পত্যে চিড়? চরম সিদ্ধান্ত নায়কের!

Ranjoy-Abhika: ‘সব ঠিক আছে তো?’, 'শ্যামৌপ্তি কোথায়?' রণজয় বিষ্ণুর সোশ্যাল মিডিয়া আপতত জেরবার এই প্রশ্নে। এর মাঝেই পর্দার বউয়ের সঙ্গে ছবি দিয়ে কী বার্তা নায়কের?

Published on: Aug 1, 2026, 18:48:55 IST
Advertisement

ছোটপর্দায় 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকার। পর্দায় ওঁদের রসায়ন নিয়ে দর্শকমনে জল্পনার শেষ নেই। তবে শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও ওঁদের ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন চলছে। এমনকি নেটিজেনদের একাংশের দাবি, রণজয় ও নতুন কনে শ্যামৌপ্তি মুদলির বিবাহিত জীবনেও নাকি এর ছায়া পড়েছে! এই সমস্ত চেনা-অচেনা ট্রোল ও কটাক্ষ এড়াতেই কি এবার চরম পদক্ষেপ নিলেন রণজয়?

'ছুটি' অভিকার সঙ্গে রোমান্টিক ছবি, রণজয়-শ্যামৌপ্তির দম্পত্যে চিড়? চরম সিদ্ধান্ত নায়কের!
'ছুটি' অভিকার সঙ্গে রোমান্টিক ছবি, রণজয়-শ্যামৌপ্তির দম্পত্যে চিড়? চরম সিদ্ধান্ত নায়কের!

অভিকার সাথে ঘনিষ্ঠ ছবি, কিন্তু কমেন্ট বক্সে কড়া তালা!

গত কয়েক সপ্তাহ ধরে সোশাল মিডিয়ায় অভিকাকে কিছুটা যেন এড়িয়েই চলছিলেন রণজয়। যৌথ (Collab) পোস্ট বাদে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে অভিকার সঙ্গে আলাদা করে খুব বেশি ছবি পোস্ট করেননি তিনি।

তবে সম্প্রতি সেই চেনা দূরত্ব মুছে দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি রোমান্টিক পোস্ট করেন নায়ক। ছবিতে সাদা শিফন শাড়িতে ধরা দিয়েছেন অভিকা, আর অভির বাহুডোরে ছুটিকে দেখে প্রতিজ্ঞা ভক্তদের হৃদয় উথাল-পাতাল। পোস্টে প্রতিজ্ঞা পরিবারের দুই সিনিয়র অভিনেতা- অনিমেষ ভাদুরি এবং অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন নায়ক। ছবিগুলো পোস্ট করে রণজয় লেখেন— ‘ধন্যবাদ দর্শক (ছবিতে রয়েছে অভি-ছুটি) প্রতিজ্ঞা পরিবার’।

হঠাৎ কেন বন্ধ কমেন্ট সেকশন? পোস্টটি করার পরপরই নেটপাড়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ওঁর কমেন্ট সেকশন, যা সম্পূর্ণ বন্ধ করা! ভক্ত বা নেটিজেনরা চাইলেও কোনো মন্তব্য করতে পারছেন না। ওয়াকিবহাল মহলের ধারণা, নেতিবাচক মন্তব্য ও বিষাক্ত ট্রোলিং এড়াতেই আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

সাম্প্রতিক সময়ে রণজয়ের প্রায় প্রতিটি সোশাল মিডিয়া পোস্টেই শ্যামৌপ্তিকে নিয়ে প্রশ্ন করে চলেছেন অনুরাগীরা। সম্প্রতি পরিবারের সবাইকে নিয়ে বৃষ্টির দিনে খাসির মাংস আর খিচুড়ি খেতে বেরিয়েছিলেন নায়ক। সেই পারিবারিক আড্ডাতেও কিন্তু অনুপস্থিত ছিলেন ওঁর স্ত্রী শ্যামৌপ্তি!

কমেন্ট বক্সে ভেসে আসে একঝাঁক প্রশ্ন— ‘বউকে ছাড়া পরিবার?’. "শ্যামৌপ্তি কোথায়?' কিংবা ‘সব ঠিক আছে তো?’। তবে এই সমস্ত ব্যক্তিগত প্রশ্নের জবাবে একেবারেই নীরবতা বজায় রেখেছেন রণজয়। অনস্ক্রিন 'অভিছুটি'-র রসায়ন হিট হলেও, বাস্তবে অভিনেতার ব্যক্তিগত জীবন কোন মোড় নিচ্ছে, তা নিয়েই এখন সানাই আর চটুল আলোচনার ঝড় টেলিপাড়ায়!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe