বিজয়ের পর এবার রাজনীতিতে আসছেন ধনুশ? অভিনেতার বক্তৃতায় বাড়ছে জল্পনা

ধনুশ শুধুমাত্র একজন অভিনেতা হিসাবে নয়, একজন পরিচালক, প্রযোজক এবং গায়ক হিসেবেও অনবদ্য ভূমিকা পালন করেছেন বারবার। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হল যা দেখার পর ধনুশের ভক্তরা ভাবছেন এবার হয়তো অভিনেতা রাজনীতিতেও নিজের জাদু দেখাতে চলেছেন।

Published on: Jul 27, 2026, 13:30:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ধনুশ শুধুমাত্র একজন অভিনেতা হিসাবে নয়, একজন পরিচালক, প্রযোজক এবং গায়ক হিসেবেও অনবদ্য ভূমিকা পালন করেছেন বারবার। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হল যা দেখার পর ধনুশের ভক্তরা ভাবছেন এবার হয়তো অভিনেতা রাজনীতিতেও নিজের জাদু দেখাতে চলেছেন।

বিজয়ের পর এবার রাজনীতিতে আসছেন ধনুশ?
বিজয়ের পর এবার রাজনীতিতে আসছেন ধনুশ?

রবিবার আয়োজিত একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন ধনুশ। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন কিছু বলেন যা শোনার পর থেকে অনেকেই ভাবছেন হয়তো আগামী দিনে অভিনেতা, খুব ভালো রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন।

আরও পড়ুন: এবার ইন্দিরার মুখোমুখি স্নেহা, অন্নপূর্ণা কি পাবে বিচার?

কী বললেন ধনুশ?

রবিবার অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, ‘এত মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন, তাহলে অবশ্যই মানতেই হবে ঐক্যের শক্তি রয়েছে। আপনাদের এই ঐক্যকে একটি উদ্দেশ্যে প্রতিফলিত করতে হবে। শুধুমাত্র অনুষ্ঠানের মাধ্যমে নয় জনকল্যাণমূলক কাজ করার মাধ্যমে হাত মেলানো। আপনার এলাকার মানুষ এবং আশেপাশের পরিবারগুলির জন্য যতটা করতে পারেন সেটাই করুন। আমি আপনাদের জন্য আরও বেশি গর্বিত হতে চাই। আমি আশা করি আপনারা সবাই সেটাই করবেন।’

ধনুশের এই বক্তব্য শুনে এক নেট ব্যবহারকারী লিখেছেন, ‘রাজনীতিতে নামার আগে বিজয়ের অডিও লঞ্চের ভাষণের সঙ্গে এই ভাষণের অনেক মিল খুঁজে পেলাম।’ অন্য একজন লিখেছেন, ‘ওঁর শারীরিক ভাষা এবং কথা বলার ভঙ্গি যেন তার ভবিষ্যৎ পথ বলে দিচ্ছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘অপেক্ষায় রইলাম আপনার নতুন পথ চলার জন্য।’

আরও পড়ুন: মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

একজন আবার বিজয়ের সঙ্গে তুলনা টেনে লিখেছেন, দেখে তো মনে হচ্ছে ধনুশ প্রত্যাশার থেকেও অনেক বেশি দ্রুত এগোতে পারবেন। ২০২৪ সালেও বিজয় ঠিক একইভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে এসেছিলেন, আজকের রক্তদান শিবির এবং ধনুশের বক্তৃতা দেখে মনে হচ্ছে তিনি একই পথ বেছে নেবেন।

প্রসঙ্গত, গত জুন মাসে ধনুশের বাবা চলচ্চিত্র নির্মাতা কস্তুরী রাজা ছেলের রাজনীতিতে প্রবেশ করার ইঙ্গিত দিয়েছিলেন সকলকে। তারপর থেকেই অভিনেতার রাজনীতিতে প্রবেশ করার জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। এবার সেই জল্পনা কল্পনায় আরও বেশি ঢেলে দিলো ধনুশের এই বক্তব্য।