চলতি সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তাঁর ছেলে অগস্ত্য পান্ডিয়ার সঙ্গে ছবি ছিল অন্যতম। সেই ইনস্টাগ্রাম পোস্টটি শীঘ্রই আলোচনায় পরিণত হয়েছিল। এর দুটি বড় কারণে। প্রথমটি ছিল একটি পুজো, যা দম্পতি তাঁদের বাড়িতে করেছিলেন। এবং দ্বিতীয়টি ছিল মাহিকার আঙুলে থাকা বড় পাথরের একটি দামি আংটি, যা এড়ায়নি নেটিজেনদের নজর, যা থেকে বাগদানের গুজবের জন্ম হয়। গুঞ্জন সূত্রে খবর, হার্দিকের বাড়িতে যে পুজো হয়েছিল তা ছিল তাঁর ও মাহিকার বাগদানের জন্য। কিন্তু পুজো করা পুরোহিত পণ্ডিত চন্দ্রশেখরজি এর পিছনে আসল কারণ প্রকাশ করলেন।

হার্দিক পান্ডিয়া এবং বান্ধবী মাহিকা শর্মার বাড়িতে করা পুজোর ছবির পাশাপাশি পণ্ডিত চন্দ্রশেখর জি ক্যাপশন শেয়ার করেছিলেন: ‘@mahiekasharma @hardikpandya93 সামগ্রিক সুস্থতার জন্য পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে মঙ্গল পুজোর আয়োজন করেছিল। যজ্ঞের আগুন থেকে আরোগ্য, শান্তি এবং সমৃদ্ধির দীপ্তি উদ্ভূত হয়। শাস্ত্র এইভাবে ঘোষণা করে: যে ব্যক্তি শান্তি ও কল্যাণ কামনা করে, সে যেন পবিত্র আগুনে নৈবেদ্য উৎসর্গ করে। পরে এই পোস্টটি মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে অনেক নেটিজেন তা পুনরায় শেয়ার করেছেন। অর্থাৎ নেটিজেনরা যাই বলুন না কেন, দুজনের বাগদান অন্তত হয়নি।’
এর আগে হার্দিক মডেল ও ডান্সার নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন। প্রাক্তন দম্পতি ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন এবং পরে তাঁদের ছেলে অগস্ত্য পান্ডিয়াকে বিশ্বে স্বাগত জানান। তবে গত বছর জুলাই মাসে ২০২৪ সালে, হার্দিক এবং নাতাশা আলাদা হয়ে যান। তবে ডিভোর্সের পরেও, তাঁরা দুজনে যৌথভাবে সন্তানের অভিভাকত্ব পালন করছেন।
{{/usCountry}}এর আগে হার্দিক মডেল ও ডান্সার নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন। প্রাক্তন দম্পতি ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন এবং পরে তাঁদের ছেলে অগস্ত্য পান্ডিয়াকে বিশ্বে স্বাগত জানান। তবে গত বছর জুলাই মাসে ২০২৪ সালে, হার্দিক এবং নাতাশা আলাদা হয়ে যান। তবে ডিভোর্সের পরেও, তাঁরা দুজনে যৌথভাবে সন্তানের অভিভাকত্ব পালন করছেন।
{{/usCountry}}আর নাতাশা-র সঙ্গে বিচ্চেদের পর, হার্দিকের সঙ্গে মাহিকার নাম জড়ায়। এই বছর অক্টোবর মাসেই তাঁরা নিজেদের সম্পর্কে কার্যত সিলমোহর দেন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। যদিও প্রকাশ্যে ডেটিং গুঞ্জন নিয়ে মুখ বন্ধ রেখেছেন। তবে তাদের সোশ্যাল মিডিয়া পিডিএ নেটিজেনদের বোঝানোর জন্য যথেষ্ট যে হার্দিক ও মাহিকা প্রেম করছেন।