বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস বাংলা' শুরু হওয়ার পর থেকেই দর্শকের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘোরাফেরা করে, তা হলো— পর্দার পেছন থেকে ভেসে আসা সেই গম্ভীর ও আদেশসূচক কণ্ঠস্বরটি আসলে কার? বিভিন্ন সময় বিনোদন জগতে ও সাধারণ দর্শকদের মধ্যে জোর গুঞ্জন উঠেছে যে, এই গম্ভীর কণ্ঠের পেছনে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। কিন্তু এই তথ্য কি সত্যিই সঠিক? সম্প্রতি এক আড্ডায় সেই বহুল চর্চিত জল্পনা ও জল্পনার সত্যতা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

কী উত্তর দিলেন সুদীপ মুখোপাধ্যায়?
ইন্টারভিউ চলাকালীন যখন তাঁকে সরাসরি প্রশ্ন করা হয় যে ‘বিগ বস’-এর সেই গম্ভীর গলার স্বর কি তাঁরই, তখন সরাসরি তা অস্বীকার করেন সুদীপ। গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিগ বসের কণ্ঠ তাঁর নয়।
সুদীপ পরিষ্কার জানিয়ে দেন যে, ‘বিগ বস বাংলা’য় শোনা যাওয়া স্বরটি তাঁর নয়। এই ধারণা বা গুঞ্জন সম্পূর্ণ ভুল। তাঁর কথায়, ‘যেহেতু আমি নিজের গলাটা চিনি, শুনেই বুঝতে পেরেছি এটা আমার গলা নয়। ওটার প্রসেস... এবং ওটার উচ্চারণ আর স্ক্যানিং আমার নয়'। সঞ্চালক ধীমান চক্রবর্তী জানান, কণ্ঠস্বরের বাংলাটা একটু খটোমটো তাই হয়তো ওটা কম্পিউটারাইজড।
বিগ বসের আগের দুই সিজনে কণ্ঠ দিয়েছিলেন অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। নতুন সিজন শুরু হতেই তিনি প্রথমবার সেই এক দশক পুরোনো কথা স্বীকার করে জানান, এই বছরও তাঁর কাছে বিগ বসের কণ্ঠ হওয়ার প্রস্তাব থাকলেও তিনি তা নাকোচ করে দিয়েছেন। তারপর থেকেই নেটপাড়ায় জল্পনা তবে এই বছরে যে কণ্ঠ শোনা যাচ্ছে, সেটি কার?
শুরুতে জল্পনা চলছিল ওই কণ্ঠস্বর ‘বেণুদা’ অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর। কিন্তু সময় যত গড়িয়েছে দর্শকের মনে হয়েছে ওই কণ্ঠ চিরসখা খ্যাত অভিনেতার। তবে দীর্ঘদিন ধরে চলা এই গুঞ্জন নিয়ে দর্শকদের মনে সংশয় থাকলেও, সুদীপ মুখোপাধ্যায়ের এই স্পষ্ট বক্তব্যে অবশেষে সব জল্পনার অবসান ঘটলো। যদিও ভিডিয়োর কমেন্ট বক্সে অনেকেই বলেছেন, ‘উনি হয়ত কন্ট্রাক্টে আছেন বলে সত্য়িটা বলছেন না, ওটা সুদীপদারই কণ্ঠ’। কেউ আবার মনে করিয়েছেন, বিগ বস বাংলা শুরু হওয়ার সময় একটি ভয়েস ওভার দেওয়ার ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জল্পনা বাড়িয়ে ছিলেন সুদীপ।
{{/usCountry}}শুরুতে জল্পনা চলছিল ওই কণ্ঠস্বর ‘বেণুদা’ অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর। কিন্তু সময় যত গড়িয়েছে দর্শকের মনে হয়েছে ওই কণ্ঠ চিরসখা খ্যাত অভিনেতার। তবে দীর্ঘদিন ধরে চলা এই গুঞ্জন নিয়ে দর্শকদের মনে সংশয় থাকলেও, সুদীপ মুখোপাধ্যায়ের এই স্পষ্ট বক্তব্যে অবশেষে সব জল্পনার অবসান ঘটলো। যদিও ভিডিয়োর কমেন্ট বক্সে অনেকেই বলেছেন, ‘উনি হয়ত কন্ট্রাক্টে আছেন বলে সত্য়িটা বলছেন না, ওটা সুদীপদারই কণ্ঠ’। কেউ আবার মনে করিয়েছেন, বিগ বস বাংলা শুরু হওয়ার সময় একটি ভয়েস ওভার দেওয়ার ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জল্পনা বাড়িয়ে ছিলেন সুদীপ।
{{/usCountry}}