সামাজিক মাধ্যমের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্ত-র ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগী মহলে কৌতূহলের শেষ নেই। একাধিকবার নিজের বিশেষ বান্ধবী পৌলমী-র সঙ্গে নানা খুনসুটির মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও, সম্প্রতি পৌলমীর একটি বিশেষ পোস্ট ফের নতুন করে উসকে দিল সম্পর্কের জল্পনা।

সোশ্যাল মিডিয়ায় ঝিলমের সঙ্গে বেশ কিছু অদেখা ও আদুরে মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন পৌলমী। আর সেই পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেছে নিয়েছেন অ্যালিয়ট জেমস রেই-এর বিখ্যাত রোমান্টিক ট্র্যাক— ‘I Think They Call This Love’।
প্রেমের গানে অদেখা মুহূর্তের কোলাজ:
শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, দু’জনে মিলে বেশ খোশমেজাজে ও আনন্দঘন মুহূর্তে ফ্রেমে ধরা দিয়েছেন। কখনও নীল রঙের শাড়িতে পৌলমীর গ্ল্যামারাস লুক এবং পাশে সাদা কুর্তায় ঝিলমের হাসিখুশি উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। কখনও আবার শপিং মলে একসঙ্গে খুনসুটিতে মেতে দুজনে। কোথাউ নিচ্ছেন মা দুর্গার আর্শীবাদ। কোনও ছবিতে আবার এয়ারপোর্টে আবেগঘন দুই বান্ধবী। গলা জড়িয়ে ঝিলমকে বিদায় জানাচ্ছেন পৌলমী।
দুই বান্ধবীর একে অপরের সঙ্গে মিষ্টি মুহূর্তগুলোই বেশি প্রাধান্য পেয়েছে এই পোস্টে। আর তার সাথে যুক্ত হয়েছে প্রেমের কালজয়ী গান ‘আই থিঙ্ক দে কল দিস লাভ’।
সম্পর্কে কি তবে সিলমোহর?
{{/usCountry}}সম্পর্কে কি তবে সিলমোহর?
{{/usCountry}}দীর্ঘদিন ধরেই ঝিলম ও পৌলমীর সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা চললেও, এভাবে প্রকাশ্যে ভালোবাসার গান ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি পোস্ট করার বিষয়টি অনেক ভক্তই ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।
কমেন্ট বক্সে অনুরাগী ও অনুসারীদের প্রশংসার বন্যা বয়ে গেছে:
‘তাহলে কি শেষমেশ সম্পর্ককে অফিসিয়াল সিলমোহর দেওয়া হলো?’, কেউ আবার জানতে চেয়েছেন ঝিলমের হেলথ আপটেড — এমন হাজারও প্রশ্নে ভরিয়ে দিয়েছেন কৌতূহলী নেটিজেনরা।
নেটিজেনদের উচ্ছ্বাস:
ঝিলম বরাবরই নিজের ছকভাঙা ব্যক্তিত্ব ও স্পষ্টভাষী মেজাজের জন্য অনুরাগী মহলে সমাদৃত। পৌলমীর এই বিশেষ পোস্ট প্রকাশের পর অনেকেই তাঁদের এই সুন্দর রসায়নকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। দুই বান্ধবীর এই বাঁধভাঙা মিষ্টি রসায়ন সোশাল মিডিয়ায় এখন জোর চর্চার কেন্দ্রবিন্দু। শারীরিক অসুস্থতার কারণে বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসেন ঝিলম। সদ্যই গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে তাঁর। সেই জার্নিতেও সারাক্ষণ তাঁকে আগলেছেন বিশেষ বান্ধবী পৌলমী। খুব শিগগির নতুন ইনিংস শুরু করছেন ঝিলম। চর্চা একটি ছবির চিত্রনাট্য লিখতে চলেছেন এই নেট প্রভাবী।