২০২৪ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়কে ডিভোর্স দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। আর এক মাসের ভিতরেই ১৪ ফেব্রুয়ারির দিন আইনি বিয়ে করেন শ্রীময়ী চট্টোরাজকে। যদিও দুজনে সম্পর্কে ছিলেন বহুদিন ধরে বলেই খবর। এরপর মার্চ মাসে সামাজিক বিয়ে। এখানেই শেষ নয়, সেই বছরই অর্থাৎ আইনি বিয়ের সাড়ে আট মাসের মাথায় ২ নভেম্বর জন্ম হয় কাঞ্চন-শ্রীময়ীর প্রথম কন্যা সন্তান কৃষভির।

প্রথম প্রেগন্যান্সির খবর ঘুণাক্ষরে কাওকে বুঝতে দেননি দম্পতি। এমনকী, বেবিবাম্প নিয়ে মলদ্বীপে হানিমুন, কালীপুজো-দুর্গাপুজো কাটানোর পরেও বজায় রেখেছিলেন গপনীয়তা। তবে এবার খবর, দ্বিতীয় সন্তান আসতে চলেছে শ্রীমনয়ীর গর্ভে, অর্থাৎ তৃতীয়বার বাবা হওয়ার পথে কাঞ্চন মল্লিক।
এসবই শুরু হয়, ভোট দেওয়ার ছবি শেয়ার করা নিয়ে। ২৯ তারিখ বুধবার যে ছবিগুলো আসে কাঞ্চনের বউয়ের সোশ্যাল মিডিয়ায় সেখানে তাঁকে দেখা যায় ঢিলেঢালা চুড়িদারে। ওড়না সামনে দিয়ে নিয়েছিলেন শ্রীময়ী। চোখমুখও ফোলাফোলা। আর তা দেখেই নেটপাড়ার ধারণা যে, অন্তঃসত্ত্বা শ্রীময়ী। বেবিবাম্প ঢাকতেই ওভাবে ওড়না নিয়েছেন কৃষভির মাম্মা।
যদিও এই খবরে সিলমোহর দেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। এদিকে টলিপাড়ার কানাঘুষো, কাঞ্চন-ষ্রীময়ীর ঘনিষ্ঠদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুখবর। প্রসঙ্গত, দুজনের বয়সের ফারাক প্রায় ২৭ বছরের। কাঞ্চন এখন ৫৪, এদিকে ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী।
তাঁদের দাম্পত্য জীবন নিয়ে বারবার কাঁটাছেড়া হয়েছে। দুটি ভাঙা সম্পর্কের পর ফের ভালোবাসা কড়া নাড়ে কাঞ্চনের দরজায়। অভিনেতা, তৃণমূলের বিদায়ী বিধায়কের দাবি, শ্রীময়ী তাঁর থেকে বয়সে অনেক ছোট হলেও, তাঁর অগোছালো জীবনকে গুছিয়ে দিয়েছে। শান্তি খুঁজে পেয়েছেন, জীবনের অর্ধেকটা সময় পার করে এসে থিতু হয়েছেন।
তবে শ্রীময়ী আর কৃষভিকে পেলেও, কাঞ্চনের সঙ্গে দূরত্ব বেড়েছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে ওশের। প্রথম সন্তানের সঙ্গেই আজ কথা হয় না, দেখা হয় না কাঞ্চনের। যা নিয়ে হামেশাই দুঃখ প্রকাশ করেন তিনি। যদিও পিঙ্কির দাবি, তিনি কখনো আটকাননি ছেলেকে, ওশ নিজেই বাবার সঙ্গে আর যোগাযোগ রাখতে চায় না। যদিও কাঞ্চনের ফের বিয়ে, কৃষভির জন্মের খবর তার কাছে রয়েছে। ১১ বছরের ওশ চায়, নতুন সংসারে বাবা নিজের মতো করে খুশি থাক। তার জীবন এখন লেখাপড়া আর মা পিঙ্কিকে ঘিরেই।
এখন দেখা যাক, কাঞ্চন আর শ্রীময়ী সত্যিই কি দ্বিতীয় সন্তানের সুখবর দেন! নাকি, সবটাই মস্তিষ্কপ্রসূত জল্পনা!
{{/usCountry}}এখন দেখা যাক, কাঞ্চন আর শ্রীময়ী সত্যিই কি দ্বিতীয় সন্তানের সুখবর দেন! নাকি, সবটাই মস্তিষ্কপ্রসূত জল্পনা!
{{/usCountry}}