...
...
Next Story

Raj Chakraborty: জুটেছে ‘চোর’ অপবাদ, ছোঁড়া হয়েছে কাদা, ভোটে হারতেই ফেসবুক থেকেও বিদায় নিলেন রাজ?

Raj Chakraborty: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এদিন সকাল অবধি মানুষ ভেবেছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল বিজেপির মধ্যে কিন্তু বেলা যত গড়িয়েছে, তত বোঝা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গঠনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিজেপি।

Published on: May 4, 2026, 22:21:17 IST
Advertisement

Raj Chakraborty: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এদিন সকাল অবধি মানুষ ভেবেছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল বিজেপির মধ্যে। কিন্তু বেলা যত গড়িয়েছে, তত বোঝা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গঠনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিজেপি।

ভোটে হারতেই ফেসবুক থেকেও বিদায় নিলেন রাজ?
ভোটে হারতেই ফেসবুক থেকেও বিদায় নিলেন রাজ?

তৃণমূল প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন রাজ চক্রবর্তী যিনি ব্যারাকপুর থেকে দ্বিতীয়বার লড়াই করছিলেন এই বছর। বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে লড়াইতে নেমেছিলেন তিনি কিন্তু ভোটের ফলাফল স্পষ্ট হতেই তিনি গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। ঠিক সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা জনতা রাজকে ‘চোর’ বলে কটাক্ষ করেন, এমনকি পরিচালকের গায়ে ছুঁড়ে দেওয়া হয় কাদা।

আরও পড়ুন: রাজকে দেখে 'চোর' স্লোগান, ছোঁড়া হল কাদা! ব্যারাকপুরে করুণ দশা টিএমসি প্রার্থীর

এইসবের মধ্যেই ফেসবুকে গুঞ্জন ছড়ায়, বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকেও নাকি বিদায় নিয়েছেন রাজ চক্রবর্তী। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই পোস্ট। কারণ স্পষ্ট নয়, তবে রাজ চক্রবর্তীর অফিসিয়্যাল ফেসবুক অ্যাকাউন্ট গায়েব। খুব সম্ভবত পরিচালক নিজেই সেটি ডিঅ্যাক্টিভেট করেছেন। হেট-স্পিচে ক্লান্ত রাজ। তবে রাজের ইনস্টাগ্রাম অ্যাকাউনন্টটি আগের মতোই রয়েছে।

আরও পড়ুন: ‘আবার পাল্টি খাবে?’ বিজেপি জিততেই জয়জিতের নিশানায় কারা?

প্রসঙ্গত, অতীতে বিভিন্ন বিষয় নিয়ে রাজ চক্রবর্তীকে সরব হতে দেখা গেলেও এই দিন চোর কটাক্ষ শুনেও তিনি পুরোপুরি চুপ ছিলেন। এমনকি গায়ে কাদা লাগার পর তিনি বিরক্তি প্রকাশ করলেও মুখে কিছু বলেন না। সংবাদমাধ্যমের সামনেও একটি বাক্য ব্যয়ও করেন না রাজ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe