...
...
Next Story

মেয়ের বয়স সবে ১৪ মাস! ২য়বার অন্তঃসত্ত্বা কিয়ারা? সলমনকে যা জানালেন সিদ্ধার্থ

‘বিগ বস ২০’-এর মঞ্চে এবার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে সিদ্ধার্থ মালহোত্রা। স্ত্রী কিয়ারা আডবানি ও মেয়ে সরায়াহকে নিয়ে কথা বলার সময় সলমন খান মজার ছলে তাঁকে দ্বিতীয় সন্তান নিয়েও প্রশ্ন করেন। উত্তর দিতে গিয়ে হাসিতে ফেটে পড়েন অভিনেতা।

Published on: Sep 21, 2026, 09:28:41 IST
Advertisement

সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর উইকেন্ড কা ওয়ার পর্বে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। তাঁদের নতুন ছবি ‘দ্য ওয়ান: ফোর্স অফ দ্য ফরেস্ট’-এর প্রচারে এসেছিলেন দুই অভিনেতা। তবে ছবির প্রচারের পাশাপাশি সিদ্ধার্থের ব্যক্তিগত জীবন নিয়েও মজার ছলে একাধিক প্রশ্ন করেন সলমন।

দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা?
দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা?

সিদ্ধার্থকে বিয়ে এবং বাবা হওয়ার পরের জীবন সম্পর্কে জানতে চান সলমন। উত্তরে সিদ্ধার্থ জানান, সবকিছুই খুব ভালো চলছে। তখনই মজা করে পুরনো প্রসঙ্গ টেনে সলমন বলেন, তিনি নাকি সিদ্ধার্থকে বারবার বিয়ের পরামর্শ দিয়েছিলেন। এরপর কিয়ারা আডবানির সঙ্গে তাঁর সম্পর্ক এতদিন গোপন রাখার কারণও জানতে চান।

সিদ্ধার্থ জানান, তাঁরা তাঁদের সম্পর্কের কথা সঠিক সময়েই প্রকাশ্যে এনেছিলেন। এরপরই সলমন মজার ছলে বলেন, সেই ‘রাজ’ এখন তাঁদের সন্তানের মধ্যেও রয়েছে।

মেয়ে সরায়াহর কথা বলতে গিয়ে সিদ্ধার্থ জানান, বাবা হওয়ার অনুভূতি তাঁর কাছে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। অভিনেতার কথায়, তাঁদের মেয়ে এখন প্রায় ১৫ মাসের। সে নতুন নতুন শব্দ শিখছে এবং কথা বলার চেষ্টা করছে। মেয়ের সঙ্গে সময় কাটানোর অনুভূতিকে বিশ্বের অন্যতম সেরা অনুভূতি বলেই বর্ণনা করেন সিদ্ধার্থ।

এরপরই সলমন বলেন, আশা করা যায় খুব তাড়াতাড়ি সিদ্ধার্থ আরও একটি সন্তানও পাবেন। সলমনের এই মন্তব্য শুনে হেসে ফেলেন সিদ্ধার্থ। মুহূর্তেই জমে ওঠে ‘বিগ বস’-এর মঞ্চ।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির সম্পর্কের সূত্রপাত ‘শেরশাহ’ ছবির সময়। ২০১৯-২০ সালে ছবিটির শুটিং চলাকালীন তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। করোনার কারণে ছবিটি প্রেক্ষাগৃহের বদলে ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। ছবিতে সিদ্ধার্থ-কিয়ারার জুটি দর্শকের কাছেও বেশ জনপ্রিয় হয়।

পরবর্তীতে তাঁদের বিচ্ছেদের জল্পনাও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই জল্পনা দূর করে সম্পর্কে নতুন করে সিলমোহর দেন তাঁরা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের কন্যাসন্তান সরায়াহর জন্ম হয়।

এদিকে কিয়ারা সম্প্রতি ‘ওয়ার ২’, ‘গেম চেঞ্জার’-এর মতো ছবিতে কাজ করেছেন এবং ‘টক্সিক’-এও তাঁকে দেখা গিয়েছে। অন্যদিকে, নতুন ছবি নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ।

‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বগুলিতেও সলমনের বিভিন্ন মন্তব্য নিয়ে আলোচনা হয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় তারকাদের চেহারা নিয়ে কটাক্ষের প্রসঙ্গ তুলে ধরেছিলেন তিনি। ভাই সোহেল খানের চেহারা কিংবা বরুণ ধাওয়ানের হাসি নিয়ে মন্তব্য করা নিয়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন সলমন। নিজের চেহারা নিয়েও কটাক্ষের প্রসঙ্গ তুলে শুটিংয়ের সময় শার্ট ও টুপি খুলে ফেলেছিলেন অভিনেতা। সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks