...
...
Next Story

Jeetu-Sourav: ‘এই মেন্টালিটি নিয়ে ফিনালে উইকে…’,জীতুকে চরম ভর্ৎসনা দাদার! ‘আমি শো ছাড়তে রাজি’ পালটা অভিনেতা

‘দাদার দরবার’-এ জীতু কমলকে চরম ভর্ৎসনা সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের! মাথা ঠোকা থেকে সৃজলাকে চাপে ফেলা, দাদার কড়া প্রশ্নের মুখে কী পাল্টা জবাব দিলেন অভিনেতা? শো ছাড়ার হুঁশিয়ারি জীতুর!

Published on: Nov 28, 2026, 18:53:21 IST
Advertisement

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ এখন একেবারে অন্তিম লগ্নে, অর্থাৎ ফিনালে উইকের দোরগোড়ায় দাঁড়িয়ে। কিন্তু তার ঠিক আগেই শোয়ের অন্যতম শক্তিশালী প্রতিযোগী জীতু কমল -এর আচরণে চরম ক্ষুব্ধ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি প্রকাশ্যে আসা ‘দাদার দরবার’-এর নতুন প্রোমোতে দেখা গিয়েছে, গোটা সপ্তাহ জুড়ে জীতুর অসংযত আচরণ, রাগের মাথায় দরজায় নিজের মাথা ঠোকা এবং সহ-প্রতিযোগী সৃজলা গুহ-কে চরম মানসিক চাপে রাখার ঘটনায় তাঁকে রীতিমতো তুলোধোনা করছেন ‘দাদা’। এমনকি সৌরভের ভর্ৎসনার মুখে পড়ে সরাসরি শো ছেড়ে দেওয়ার কথাও বলে বসলেন জীতু!

‘এই মেন্টালিটি নিয়ে ফিনালে উইকে…’,জীতুকে চরম ভর্ৎসনা দাদার! ‘আমি শো ছাড়তে রাজি’ পালটা অভিনেতা
‘এই মেন্টালিটি নিয়ে ফিনালে উইকে…’,জীতুকে চরম ভর্ৎসনা দাদার! ‘আমি শো ছাড়তে রাজি’ পালটা অভিনেতা

‘এটা ফাইনালিস্টের ব্যবহারের মতো কি?’— জীতুকে কড়া ভর্ৎসনা সৌরভের:

সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘দাদার দরবার’-এ অত্যন্ত গম্ভীর মেজাজে জীতু কমলের মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। গোটা সপ্তাহে জীতু নিজের যে ভাবমূর্তি তৈরি করেছেন, তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন সঞ্চালক।

জীতুকে উদ্দেশ্য করে সৌরভ বলেন, ‘তুমি এই সপ্তাহে নিজের যে ইমেজ পোর্ট্রে করেছ— এত মাথা গরম! তুমি নিজের মাথা ঠুকেছ বিগ বসের বাড়ির কাঁচে, তুমি সৃজলাকে অসম্ভব প্রেসারে রেখেছ এই সপ্তাহে। এই মেন্টালিটি নিয়ে ফিনালে উইকে যাচ্ছ? তোমার ব্যবহার একটা ফাইনালিস্টের ব্যবহারের মতো কি?’ দাদার এই তীব্র ভর্ৎসনার সময় বিগ বসের ঘরের বাকি প্রতিযোগীরাও স্তব্ধ হয়ে বসেছিলেন।

‘আমি রেগে গেলে জ্ঞানশূন্য হয়ে যাই’— পাল্টা জবাবে শো ছাড়ার কথা জীতুর:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের কাছ থেকে এমন কড়া সমালোচনা শোনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে চরম সিদ্ধান্তের কথা জানান জীতু কমল। নিজের রাগের কথা স্বীকার করে নিয়ে পাল্টা জবাবে অভিনেতা বলেন, ‘আমি রেগে গেলে জ্ঞানশূন্য হয়ে যাই। আই ক্যান কুইট দ্যাট শো।’

ওদিকে সূত্রের খবর, চলতি সপ্তাহে বিগ বসের ঘর থেকে নাকি বেরিয়ে যেতে চলেছেন ‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডল। আরও কোনও চমক কী থাকবে? সেইদিকেই এখন নজর সকলের।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks