Isha Saha: প্রচন্ড গরমে ব্লেজার পরে ‘সপ্তডিঙার গুপ্তধন’- এর প্রিমিয়ারে হাজির ইশা
Isha Saha: ১৫ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে আবির, অর্জুন এবং ইশা অভিনীত সপ্তডিঙার গুপ্তধন। ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকা। কিন্তু এইদিন সকলের থেকে বেশি নজর কেড়েছিলেন ইশা, কারণটা হল অভিনেত্রীর অনবদ্য ড্রেসআপ।
Isha Saha: ১৫ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে আবির, অর্জুন এবং ইশা অভিনীত ‘সপ্তডিঙার গুপ্তধন’। ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকা। কিন্তু এইদিন সকলের থেকে বেশি নজর কেড়েছিলেন ইশা, কারণটা হল অভিনেত্রীর অনবদ্য ড্রেসআপ।
প্রচন্ড গরমে ব্লেজার পরে ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’- এর প্রিমিয়ারে হাজির ইশা
বৈশাখ মাসের তপ্ত গরমে যেখানে নিঃশ্বাস নেওয়াও দুষ্কর হয়ে পড়ছে, সেখানে একটি ধূসর রঙের কোট প্যান্ট পরে হাজির হন ইশা সাহা। সিটি সিনেমার পেজ থেকে পোস্ট করা ভিডিয়োইয় দেখা যাচ্ছে, সাদা চেক চেক শার্টের ওপর টাই, সঙ্গে ব্লেজার। ইশার এই লুক খুব স্বাভাবিকভাবে এই দিন সকলের নজর কেড়েছে।
কিন্তু তপ্ত গরমে হঠাৎ করে ব্লেজার কেন পরলেন অভিনেত্রী? এর পেছনে রয়েছে কোন কারণ? আসলে যে কোনও সিনেমা হলে বেশ কয়েকটি এসি চলে যার ফলে খুব স্বাভাবিকভাবেই ঠান্ডা লাগে, বিশেষ করে যারা শীতকাতুরে তাদের আরও বেশি করে ঠান্ডা লাগে সিনেমা হলে।
এই শীতকাতুরে মানুষদের মধ্যেই একজন হলেন ইশা। তাই বাইরে যতই গরম থাকুক না কেন যেহেতু সিনেমা হলে চিল এসি চলে তাই ব্লেজার পরাই শ্রেয় বলে মনে করেছেন তিনি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও অনেকবার ফুলস্লিপ শার্ট পরে বিভিন্ন ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছে ইশাকে।
তবে শুধু ঠান্ডার জন্য নয়, সারাদিনের ব্যস্ততার মধ্যে বাড়ি যেতে পারেননি ইশা আর তাই খুব ক্যাজুয়াল লুক বেছে নিয়েছেন তিনি। আলাদা করে কোনও ড্রেস বেছে নেননি। বাড়তি মেকআপ না করেই প্রিমিয়ারে এসেছেন তিনি। তবে তিনি এই লুককে যতই ক্যাজুয়াল বলুন না কেন ইশার এই লুক কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রসঙ্গত, ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া এই ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি পর্ব দর্শকদের ভীষণ ভীষণ কাছের। ২০১৮ সালে ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এরপর ২০২২ সালে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর হাত ধরে আবার দর্শকদের সামনে এসেছিলেন সোনাদা। এবার ৪ বছর বিরতির পর আবার বড়পর্দায় কামব্যাক সোনাদার, সঙ্গে অবশ্যই আবির আর ঝিনুক।
Home/Entertainment/Isha Saha: প্রচন্ড গরমে ব্লেজার পরে ‘সপ্তডিঙার গুপ্তধন’- এর প্রিমিয়ারে হাজির ইশা