...
...
Next Story

প্রেম ভাঙছে ইশান খট্টরের, সারার সঙ্গে ঘনিষ্ঠতাই কি কাল হল?

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে অবশ্যই একজন হলেন ইশান খট্টর। ইশানের হোমবাউন্ড ছবিটি অস্কারের দৌড়ে ছিল। এমনকি অভিনেতার অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছিলেন একাধিক হলিউড পরিচালক। কিন্তু যার রূপে মুগ্ধ বহু নারী সেই ইশানের প্রেম নাকি এবার ভাঙতে চলেছে!

Published on: Aug 24, 2026, 22:31:13 IST
Advertisement

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে অবশ্যই একজন হলেন ইশান খট্টর। ইশানের ‘হোমবাউন্ড’ ছবিটি অস্কারের দৌড়ে ছিল। এমনকি অভিনেতার অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছিলেন একাধিক হলিউড পরিচালক। কিন্তু যার রূপে মুগ্ধ বহু নারী সেই ইশানের প্রেম নাকি এবার ভাঙতে চলেছে!

প্রেম ভাঙছে ইশান খট্টরের
প্রেম ভাঙছে ইশান খট্টরের

বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, কুয়ালালামপুরের মডেল চাঁদনী বেইজের সঙ্গে যে সমীকরণ ছিল অভিনেতার, সেটি এবার শেষের পথে। ইতিমধ্যেই নাকি দুজনে আলাদা হয়ে গিয়েছেন। তবে এই বিচ্ছেদের পেছনে আসল কারণ কি সেটা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

তবে সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর এখন নিজের আসন্ন ছবি নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেতা। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ‘দ্য রয়ালস সিজন ২’ - এর শুটিং। এছাড়াও জুগাড়ু ছবির শুটিংও শুরু হবে কিছুদিনের মধ্যেই। সব মিলিয়ে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে ইশান একদম নতুন শুরু করতে চলেছেন।

৩০ বছর বয়সী ইশান এবং ২৪ বছর বয়সী চাঁদনি তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে কখনো নিশ্চিত করেননি, জনসমক্ষে তাদের নিয়মিত উপস্থিতি এবং হাতে হাত ধরে হাঁটতে দেখা যাওয়ায় তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছিল। অতীতে এই জুটিকে প্রায়শই একসাথে দেখা যেত, যার মধ্যে ছিল নৈশভোজে যাওয়া এবং অন্যান্য জনসমক্ষে উপস্থিতি। তবে, সাম্প্রতিক মাসগুলোতে তাদের একসাথে দেখা না যাওয়ায় তাদের সম্ভাব্য বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে।

তবে এই প্রথমবার নয়। আগেও ইশানের প্রেমের কথা শুনতে পাওয়া যায়। ‘খালি পিলি’ সিনেমা চলাকালীন নাকি অনন্যা পান্ডের প্রেমে পড়েছিলেন অভিনেতা, যদিও সেই সম্পর্ক পরে ভেঙে যায়। এরপরেই চাঁদনীর প্রেমে পড়েছিলেন ইশান। এই বিচ্ছেদ নিয়ে কেউ কথা না বললেও অনেকেই মনে করছেন এর পেছনে রয়েছেন সারা অর্জুন। সারার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি হয়েছে এই বিচ্ছেদ।

প্রসঙ্গত, ইশানকে দেখা যাবে ‘জুগাড়ু’ নামের একটি আসন্ন অ্যাকশন কমেডি ছবিতে, যা কোনও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে তাঁর প্রথম অভিনয়। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন পলাশ ভাসওয়ানি, যিনি তাঁর ‘গুল্লাক’ সিরিজের জন্য সর্বাধিক পরিচিত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks