বলিউডের তরুণ প্রজন্মের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন ইশান খাট্টর। ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’, ‘ধড়ক’, ‘দ্য রয়্যালস’ কিংবা অস্কারের দৌড়ে থাকা তাঁর সাম্প্রতিক ছবি ‘হোমবাউন্ড’— নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন শহীদ কাপুরের সৎ ভাই।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সাথে একটি ‘আস্ক মি অ্যানিথিং’ পর্বে মেতেছিলেন ঈশান। আর সেখানেই এক ভক্ত তাঁর ধর্ম নিয়ে বিভ্রান্তি প্রকাশ করে সরাসরি প্রশ্ন করে বসেন। তবে ইশান রেগে না গিয়ে বা সোজা সাপটা উত্তর না দিয়ে, এমন এক মজার উত্তর দিলেন যা নেটপাড়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।
‘তোমার ধর্ম কোনটা?’— প্রশ্নের জবাবে মিমের ম্যাজিক!
ইনস্টাগ্রামের ওই চ্যাট সেশনে এক অনুরাগী ঈশানকে জিজ্ঞেস করেন, ‘আপনার ধর্ম কোনটা? সত্যি বলতে আমি এটা নিয়ে খুব কনফিউজড’। এর উত্তরে ঈশান বিভিন্ন ধর্মের নাম ও স্লোগান মিলিয়ে একটি বিখ্যাত মিমের সাহায্য নেন। তিনি হাসিমুখে উত্তর দেন, ‘জয় জেসাস, শ্রী আল্লাহ, হোলি স্পিরিট দি ফতেহ’।
যাঁরা সোশ্যাল মিডিয়া মিম বা ট্রেন্ডের সাথে পরিচিত, তাঁরা ভালো করেই জানেন যে এটি ইন্টারনেটে সর্বধর্ম সমন্বয় বোঝাতে ব্যবহৃত একটি অত্যন্ত জনপ্রিয় মজাদার মিম। ইশানের এই রসিকতাবোধ এবং বুদ্ধিমত্তার প্রশংসা করছেন নেটিজেনরা।
‘আমার আসল বিশ্বাস প্রকৃতি ও মানবতায়’
{{/usCountry}}‘আমার আসল বিশ্বাস প্রকৃতি ও মানবতায়’
{{/usCountry}}ধর্ম নিয়ে এই মজার ছলের উত্তর দেওয়ার ঠিক পরের মুহূর্তেই ঈশান একটি গভীর ও চিন্তাশীল বার্তা শেয়ার করেন তাঁর অনুরাগীদের সাথে। কোনো ধর্মীয় লেবেল বা বেড়াজালের ঊর্ধ্বে উঠে তিনি নিজের আসল বিশ্বাসের কথা খোলসা করেন।
একটি মনোরম ব্যাকগ্রাউন্ডে হট-এয়ার বেলুনের ছবি পোস্ট করে ঈশান লেখেন— তিনি আসলে বিশ্বাস করেন ‘প্রকৃতি, দয়া, মানবিকতা এবং সৃষ্টি’র ওপর।
বৈচিত্র্যময় পারিবারিক ব্যাকগ্রাউন্ড
ইশানের ধর্ম নিয়ে অনুরাগীদের কনফিউশনের পেছনে তাঁর পারিবারিক পটভূমিও একটি বড় কারণ। ইশান এমন এক পরিবার থেকে এসেছেন যেখানে বিভিন্ন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে।
ঈশানের মা, প্রবীণ অভিনেত্রী ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী নীলিমা আজিম একটি মুসলিম পরিবারে বড় হয়েছেন। ঈশানের বাবা, অভিনেতা রাজেশ খাট্টর হলেন একজন পাঞ্জাবি হিন্দু পরিবারের সন্তান।
প্রসঙ্গত, নীলিমা আজিমের প্রথম পক্ষের সন্তান হলেন বলিউড সুপারস্টার শাহিদ কাপুর।