মঙ্গলবার ছিল ছোট পর্দার জনপ্রিয় মুখ ইশানী চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর যেটা কাটল সেটেই। সহকর্মীদের সঙ্গে কেক কেটে মজা করে দিনটা কাটালেন দর্শকদের প্রিয় ‘পারুল’। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এল রিয়াজ লস্করের মাধ্যমে।

খুব সুন্দর করে সাজানো হয়েছে সেট। বেলুন, ফুল কতই না আয়োজন। টেবিলের উপর রাখা তিনটি কেক। সঙ্গে মোমবাতি,গোলাপের পাঁপড়ি ছড়ানো কেকের আশেপাশে। ইশানীর কেক কাটার সময় উপস্থিত পরিণীতার গোটা টিম। দেখা গেল অভিনেত্রীর মা-কেও। মা-মেয়ে মিলে একসঙ্গে কেক কাটলেন এদিন। লাল শাড়িতে চোখ ফেরানো যাচ্ছিল না ‘পারুলের’ থেকে। মেয়েকে আদর করে চুমুও খান মা। প্রথমে মা-কে, তারপর সেটের সকলকে একে-একে কেক খাইয়ে দেন অভিনেত্রী। পুরো সেটেই যেন উৎসবের আমেজ।
ইশানীকে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানান পরিণীতা ধারাবাহিকে তাঁর নায়ক রায়ানও। দুজনের জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মধ্যে। শুধু তাই নয়, টিআরপিতেও দারুণ ফল করেছে এই মেগা শুরু থেকে।
দুজনের দুটি ফোটো শেয়ার করে উদয় লিখলেন, ‘ন্যারগোয়াল থেকে গোলপার্ক। ব্রাইট মাইন্ডস থেকে পিওরলাইফ। জন্তু থেকে সিইও। ০ থেকে ৬৫০*। দূর্গাপুর থেকে কলকাতা। @_ishani.chatterjee_ তুমি অনেক দূর এসেছ। এভাবেই আশীর্বাদে ভরে থাকো। আরও অনেক উঁচুতে ওড়ো। ২৩তম জন্মদিনের শুভেচ্ছা তোমাকে।’
পরিণীতা ধারাবাহিক দিয়েই অভিনয়ে পা রাখেন ইশানী। আর প্রথম ধারাবাহিক দিয়েই যাকে বলে কেল্লাফতে। গ্রামের সিধেসাধা-ডাকাবুকো, মিষ্টি একটা মেয়ে পারুল হয়ে এখন তিনি রাজত্ব করছেন দর্শক মনে। তবে অভিনয়ে আসার আগে মডেলিং করেছেন তিনি। মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে কলকাতায় আসা। তারপর টুকটাক কাজ করা শুরু। ইশানীকে দেখা গিয়েছে তাঁকে 'মিস সাউথ বেঙ্গল ২০২২', অভিনয়ে আসার আগে তিনি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। তিনি 'মিস সাউথ বেঙ্গল ২০২২' (Miss South Bengal '22), 'সানন্দা তিলোত্তমা' এবং 'পিসি চন্দ্র গোল্ডলাইটস ডিভা ২০২৩'-এ।
{{/usCountry}}পরিণীতা ধারাবাহিক দিয়েই অভিনয়ে পা রাখেন ইশানী। আর প্রথম ধারাবাহিক দিয়েই যাকে বলে কেল্লাফতে। গ্রামের সিধেসাধা-ডাকাবুকো, মিষ্টি একটা মেয়ে পারুল হয়ে এখন তিনি রাজত্ব করছেন দর্শক মনে। তবে অভিনয়ে আসার আগে মডেলিং করেছেন তিনি। মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে কলকাতায় আসা। তারপর টুকটাক কাজ করা শুরু। ইশানীকে দেখা গিয়েছে তাঁকে 'মিস সাউথ বেঙ্গল ২০২২', অভিনয়ে আসার আগে তিনি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। তিনি 'মিস সাউথ বেঙ্গল ২০২২' (Miss South Bengal '22), 'সানন্দা তিলোত্তমা' এবং 'পিসি চন্দ্র গোল্ডলাইটস ডিভা ২০২৩'-এ।
{{/usCountry}}একসময় গায়ের রং নিয়ে অনেক কটু কথা শুনতে হত বলে জানিয়েছিলেন ইশানী। ধারাবাহিকের শুরুতে সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রোল করেছিল। এমনকী, ছেলেবেলায় স্কুলেও এই নিয়ে কটু মন্তব্য শুনেছিলেন। সেই সময় তা হয়তো ছাপ ফেলেছিল তাঁর মনে, তবে তা এখন ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন। এখন বরং নিজের গায়ের রং-ই তাঁর আত্মবিশ্বাস। অভিনত্রী হিসেবে প্রতিনিয়ত নিজেকে ঘষেমেজে নিচ্ছেন। কোনো ধরনের কুমন্তব্যেই আর পাত্তা দেন না।