...
...
Next Story

‘এটা প্রেম নয়, নোংরামি! রাজবীর-নন্দিনীর রগরগে রোম্যান্স নিয়ে চাঁচাছোলা সৌরভের মা, ‘আপনার ছেলের সিরিজ দেখেন?’ হল ট্রোল

সৌরভ দাসের মা ক্ষোভ উগরে দিয়ে বলেন. ‘এটা না শুধু মিষ্টি প্রেম নয়, এটা একটা নোংরামির পর্যায়ে পৌঁছে গেছে! এটা একদম চরম বা এক্সট্রিম হয়ে গেছে। আমার মনে হয় এটা একেবারেই কাম্য নয়।’

Published on: Nov 4, 2026, 12:31:06 IST
Advertisement

‘বিগ বস বাংলা’-র ঘর দিন দিন আরও জমজমাট ও বিতর্কিত হয়ে উঠছে। ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে অভিনেতা সৌরভ দাস প্রবেশ করতেই আলোচনার মোড় ঘুরেছে নতুন দিকে। তবে সৌরভের খেলার পাশাপাশি এখন নেটপাড়ায় তীব্র জল্পনা শুরু হয়েছে তাঁর মায়ের বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। ঘরের দুই সদস্য রাজবীর ও নন্দিনী-র অতি-ঘনিষ্ঠতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌরভের মা।

‘এটা প্রেম নয়, নোংরামি! রাজবীর-নন্দিনীর রগরগে রোম্যান্স নিয়ে চাঁচাছোলা সৌরভের মা
‘এটা প্রেম নয়, নোংরামি! রাজবীর-নন্দিনীর রগরগে রোম্যান্স নিয়ে চাঁচাছোলা সৌরভের মা

‘এটা প্রেম নয়, নোংরামি!’ — সৌরভের মায়ের চাঁচাছোলা আক্রমণ:

মঙ্গলবার রাতের এপিসোডেই সিক্রেট রুম থেকে বিগ বসের ঘরে ফিরেছেন নন্দিনী। মনের মানুষকে কাছে পেয়ে চুমুতে ভরিয়ে দিয়েছেন রাজবীর। ওদিকে নন্দিনী যাওয়ার সময় আশিকি ২ স্টাইলে বেনারসি জ্যাকেটে মুখ ঢেকে রোম্যান্স মত্ত হয়ে ওঠেছিলেন রাজবী। দুজনের ঘনিষ্ঠতা নিয়ে আগেই সতর্ক করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন, ‘এটা ফ্যামিলি শো’। এবার এই নিয়েে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ দাসের মা ক্ষোভ উগরে দিয়ে বলেন. ‘এটা না শুধু মিষ্টি প্রেম নয়, এটা একটা নোংরামির পর্যায়ে পৌঁছে গেছে! এটা একদম চরম বা এক্সট্রিম হয়ে গেছে। আমার মনে হয় এটা একেবারেই কাম্য নয়।’

তিনি আরও স্পষ্ট করেন যে, এটি একটি ফ্যামিলি শো এবং ছোটরাও টিভির সামনে বসে এই অনুষ্ঠান দেখে। সিনেমায় চিত্রনাট্যের প্রয়োজনে অনেক দৃশ্য মেনে নেওয়া গেলেও, লাইভ রিয়ালিটি শো-তে এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখানো মাত্রা ছাড়িয়ে গেছে এবং নিজেদের পরিবার নিয়ে দেখতে গিয়ে বেশ অস্বস্তি হয়েছে।

ধেয়ে এল নেটিজেনদের কড়া ট্রোল:

সৌরভের মায়ের এই সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিপরীত মেরুর প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন দর্শকরা। সৌরভের মায়ের এমন নীতি পুলিশির বিরুদ্ধে পাল্টা ট্রোলে মেতে উঠেছেন নেটিজেনদের একাংশ।

নেটপাড়ায় কটাক্ষ করে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘কাকিমা কি ছেলের ওয়েব সিরিজ দেখেন না?’— নেটিজেনদের একাংশ সৌরভ দাসের অভিনীত বিভিন্ন বোল্ড ও প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজের কথা মনে করিয়ে দিয়ে প্রশ্ন তুলেছেন, ছেলে যখন পর্দায় এরচেয়েও বেশি ঘনিষ্ঠ দৃশ্য বা গালাগালিযুক্ত সংলাপ বলেন, তখন কি কাকিমার অস্বস্তি হয় না?

সাধারণ দর্শকদের একাংশের দাবি, রিয়্যালিটি শো-র ঘরের সমীকরণ নিয়ে মন্তব্য করার আগে নিজের ছেলের অভিনীত কাজগুলোর কথাও একটু ভাবা উচিত ছিল।রাজবীর ও নন্দিনীকে নিয়ে সৌরভের মায়ের এই মন্তব্যে বিগ বসের অন্দরের পাশাপাশি বাইরের নেট দুনিয়ার উত্তাপও যে বেশ বাড়িয়ে দিয়েছে, তা বলা বাহুল্য।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks