...
...
Next Story

Sourav Ganguly: ‘আরও ভালো হবে, এ তো দাদাগিরি নয় যে ১০ বছর করছি’, বিগ বস বাংলায় নিজের সঞ্চালনা নিয়ে সৌরভ

‘সবে দু-দিন করলাম, আরও বেটার হবে’, বিগ বস বাংলা নিয়ে মনের কথা বললেন সৌরভ। সঞ্চালক হিসাবে এখনও নিজেকে পুরো নম্বর দিতে না-রাজ দাদা।

Published on: Sep 9, 2026, 14:45:27 IST
Advertisement

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর সাম্প্রতিক এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঞ্চালক হিসেবে নিজের নতুন ইনিংস অর্থাৎ ‘বিগ বস বাংলা নিয়ে খোলামেলা কথা বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 'দাদাগিরি'-র চেনা ট্র্যাকে দীর্ঘ এক দশক রাজত্ব করার পর বিগ বস বাংলার হটসিটে নিজেকে কতটা মানিয়ে নিতে পেরেছেন, তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন মহারাজ।

‘আরও ভালো হবে, এ তো দাদাগিরি নয় যে ১০ বছর করছি’, বিগ বস বাংলা নিয়ে সৌরভ
‘আরও ভালো হবে, এ তো দাদাগিরি নয় যে ১০ বছর করছি’, বিগ বস বাংলা নিয়ে সৌরভ

‘আসল বিচারক তো দর্শকরাই’

দীর্ঘদিন ‘দাদাগিরি’-র মঞ্চে অত্যন্ত শান্ত, মার্জিত ও পরিমিত মেজাজে দেখা গেছে সৌরভকে। কিন্তু ‘বিগ বস’-এর মতো নাটকীয় ও উত্তপ্ত ফরম্যাটে তাঁকে মানাচ্ছ কি না, তা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষত গ্র্যান্ড লঞ্চে সৌরভের নাচ এবং সাজ নিয়ে কটাক্ষে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে ‘দাদার দরবার’-এ রীতিমতো সপ্রতিভ সৌরভ। বিগ বসের মঞ্চে নিজের সঞ্চালনা প্রসঙ্গে অত্যন্ত বিনীতভাবে মহারাজ স্পষ্ট জানান, তিনি কেমন করছেন তার আসল বিচারক দর্শকরাই। দর্শকই ঠিক করবেন সঞ্চালক হিসেবে তাঁর পারফরম্যান্স কেমন হচ্ছে।

‘দাদাগিরি’-র সাথে তুলনা নয়

দীর্ঘদিনের চেনা শো-এর সাথে নতুন এই রিয়্যালিটি শোয়ের কোনো তুলনা টানতে নারাজ সৌরভ। সঞ্চালনার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি রসিকতার সুরে বলেন, ‘আরও ভালো হবে, প্রথমবার করছি। এটা তো আর দাদাগিরি নয় যে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে! সবে দু-দিন করলাম, আরও বেটার হবে'।

দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা

'দাদাগিরি' নাকি 'বিগ বস'—কোনটি বেশি উপভোগ করছেন? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে মহারাজ জানান, দুটি অনুষ্ঠানের ধরন ও প্রেক্ষাপট একেবারেই আলাদা। তাই একটির চেয়ে আরেকটিকে এগিয়ে রাখা একদমই অনুচিত। তবে মাধ্যম যা-ই হোক না কেন, দুটি শো-ই যে তাঁকে টিভির পর্দার মাধ্যমে অগুনতি অনুরাগী ও দর্শকের হৃদয়ে পৌঁছে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে, সে কথাই মনে করিয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks