গত বেশ কয়েক মাস ধরেই বিনোদন জগত ও ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছিল— দক্ষিণ ভারতের সেনসেশনাল সঙ্গীত পরিচালক ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং আইপিএল দল ‘সানরাইজার্স হায়দরাবাদ’ (SRH)-এর মালকিন তথা সিইও কাব্য মারান নাকি প্রেম করছেন! এবার সেই গুঞ্জনেই পড়ল সিলমোহর। পাত্র বা পাত্রীপক্ষের কোনো আনুষ্ঠানিক ঘোষণার আগেই স্বয়ং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করে এই হাই-প্রোফাইল বিয়ের খবর নিশ্চিত করলেন!

২১শে নভেম্বর চেন্নাইয়ে গ্র্যান্ড রিশেপশন:
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (X) থেকে একটি পোস্ট করে জানানো হয় যে, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান এবং তাঁর স্ত্রী কাবেরী মারান হায়দরাবাদের জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে কন্যা কাব্য মারানের বিয়ের রিশেপশনের নিমন্ত্রণপত্র সমর্পণ করেছেন। পোস্টে স্পষ্ট ভাষায় লেখা হয়—'সান গ্রুপের চেয়ারম্যান শ্রী কালানিথি মারান এবং তাঁর স্ত্রী শ্রীমতী কাবেরী মারান মাননীয় মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির সাথে সাক্ষাৎ করে তাঁদের কন্যা কাব্য মারানের বিবাহ সংবর্ধনায় (Wedding Reception) আমন্ত্রণ জানিয়েছেন। কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের গ্র্যান্ড রিশেপশন আগামী ২১শে নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে।'
গ্রীসে রাজকীয় বিয়ে?
পরিবারের সূত্রে খবর, হাই-প্রোফাইল বিশিষ্ট ব্যক্তিদের হাতে হাতে নিমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। গুঞ্জন রয়েছে, ভারতে গ্র্যান্ড রিশেপশন আয়োজনের আগে ইউরোপের নৈসর্গিক দেশ গ্রীসে একদম ঘরোয়া পরিবেশে বিয়ের মূল অনুষ্ঠানটি সম্পন্ন হতে পারে।
‘রুমর’ থেকে সাতপাকে বাঁধা:
{{/usCountry}}‘রুমর’ থেকে সাতপাকে বাঁধা:
{{/usCountry}}২০২৫ সালে প্রথম রেডিটে তাঁদের প্রেমের খবর ছড়ালে অনিরুদ্ধ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— ‘ম্যারেজ? হাহা... চিল গাইজ, ফেক নিউজ ছড়াবেন না!’ তবে পরবর্তীতে অভিনেতার কাকা তথা প্রখ্যাত শিল্পী ওয়াই জি মহেন্দ্র নিশ্চিত করেন যে, কাব্য সাধারণ কোনো মেয়ে নন, এত বড় আইপিএল টিম একা সামলানোর ক্ষমতা ও বাবার বিজনেসের গুণ তাঁর মধ্যে রয়েছে। ‘জাইলার ২’, ‘কিং’ এবং ‘ইন্ডিয়ান ৩’-এর মতো মেগা বাজেটের ছবির জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ এবং কোটি টাকার সান নেটওয়ার্ক ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারানের এই রাজকীয় বিয়ের খবরে এখন উত্তাল তামিলনাডু ও দক্ষিণী ইন্ডাস্ট্রি!