...
...
Next Story

Poonam Pandey: 'অর্ধনগ্ন ভিডিয়ো বানিয়ে দেশসেবা করছি, দেহব্য়বসা আইনসিদ্ধ করুক সরকার', বলছেন পুনম

প্রাপ্তবয়স্কদের জন্য সেমি-পর্ন, ইরোটিক ভিডিয়ো তৈরি করেন পুনম পান্ডে। তাঁর সেই ভিডিয়োকে দেশের সেবা হিসাবে বর্ণনা করেছেন অভিনেত্রী।

Published on: Sep 5, 2026, 15:55:27 IST
Advertisement

বিতর্ক আর পুনম পান্ডে— যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! কোনও ছুতো পেলেই সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনামে কী করে ভেসে থাকতে হয়, সেই জাদুমন্ত্রটা পুনমের চেয়ে ভালো আর কেই বা জানেন! এবার যা বললেন, তাতে ট্রোলারদের চোখ কপালে ওঠার জোগাড়। বোল্ড ও এরোটিক ভিডিয়ো বানিয়ে তিনি নাকি কোনো পাপ করছেন না, বরং ‘সমাজসেবা’ চালিয়ে যাচ্ছেন! আর সেই সঙ্গে দেশে অপরাধ কমাতে এক্কেবারে আইনি দাওয়াই সওয়াল করে বসেছেন— দেহব্যবসা নাকি ঝটপট আইনসিদ্ধ করে দেওয়া উচিত!

'অর্ধনগ্ন ভিডিয়ো বানিয়ে দেশসেবা করছি, দেহব্য়বসা আইনসিদ্ধ করুক সরকার', বলছেন পুনম
'অর্ধনগ্ন ভিডিয়ো বানিয়ে দেশসেবা করছি, দেহব্য়বসা আইনসিদ্ধ করুক সরকার', বলছেন পুনম

‘স্ট্রেস কমাচ্ছি তো বাপু!’— পুনমের আজব যুক্তি:

সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের কাজের এমন এক সাফাই গাইলেন পুনম, যা শুনে নেটপাড়ার ঘুম উবে যাওয়ার জোগাড়। পুনমের মতে, আজকের যুগে পুরুষরা বেজায় মানসিক চাপে ভোগেন। দিনশেষে তাঁর একটু খোলামেলা, উত্যক্ত করা ভিডিয়ো দেখে যদি তাঁদের মনের ক্লান্তি মেটে, তবে সেটা তো ভালো কাজ! তারকা স্বগর্বে জানিয়ে দিলেন, সেই নিরিখে দেখলে তিনি আদতে দেশবাসীর জন্য ‘সোশ্যাল সার্ভিস’-ই করছেন।

অপরাধ কমানোর রেডিমেড টোটকা: নারীদের ওপর হওয়া অপরাধ কমানোর জন্য তিনি এক অভিনব ফন্দি বাতলেছেন। তাঁর দাবি, দেহ ব্যবসাকে যদি আইনি ছাতার তলায় এনে বৈধ করে দেওয়া হয়, তবে নাকি সমাজে রাতারাতি মহিলাদের উপর অপরাধের হার হু হু করে কমে যাবে!

‘গোপনে দেখো, বাইরে জ্ঞান দিও না!’: নিন্দুকদের এক হাত নিয়ে পুনমের সোজা কথা— মানুষ আড়ালে এসব ভিডিয়ো তারিয়ে তারিয়ে উপভোগ করে, আর বাইরে এসে নীতিপুলিশ সেজে সমালোচনা করে। এই দ্বিচারিতাকে তিনি এক পয়সার পাত্তাও দেন না।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe